for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ জুলাই ২০১৬, শনিবার, ২২:০৫:৫৩

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসহ ৭টি ভেন্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনা ছিল বাফুফের। কিন্তু ক্লাবগুলোর দাবির প্রেক্ষিতে ভেন্যু কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। আজ (শনিবার) বিকালে অনুষ্ঠিত প্রফেশনাল লিগ কমিটির সভায় ক্লাব প্রতিনিধিরা ঢাকা ও চট্টগ্রাম ছাড়া অন্য কোনো ভেন্যুতে না খেলার কথা বলে। বাফুফে কম হলেও চারটি ভেন্যুতে খেলা আয়োজনের চেষ্টা করছে। চার ভেন্যু হলে তৃতীয় ও চতুর্থটি সিলেট ও ময়মনসিংহ। ক্লাবগুলো অংশগ্রহন ফি বাড়ানোরও দাবি তুলেছিল। তবে ক্লাবগুলোর সবচয়ে বড় দাবি ছিল খেলোয়াড়দের নিরাপত্তা। এগুলোর অবশ্য চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ সভা শেষ হতে পারেনি। আগামীকাল (ররিবার) বিকাল ৫ টা পর্যন্ত সভা মূলতবি করা হয়েছে। বাফুফের নির্বাহী কমিটির কোনো কর্মকর্তা খেলা চলাকালীন ডাগআউটে থাকতে পারবেন না-এমন সিদ্ধান্ত হয়েছে সভায়। আগামী ২৪ জুলাই চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে প্রিমিয়ার লিগ। ২০ জুলাই একই ভেন্যুতে উদ্বোধন।
For add
For add
For add
For add
for Add