for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ জুলাই ২০১৬, শনিবার, ১৯:৩৯:৪৪
বার্সেলোনার সাবেক ফুটবলার স্যামুয়েল ইতোর আয়োজনে একটি চ্যারিটি ম্যাচ খেলতে তুরস্ক সফরের কথা ছিল সদ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া আর্জেন্টাইন ও বার্সেলোনার তারকা লিওনেল মেসির। কিন্তু তুরস্কে ক্ষমতাসীন সরকারকে হটিয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখলের চেষ্টায় অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে। রাজধানী আঙ্কারায় গতকাল (শুক্রবার) রাতে এই সেনা অভ্যুত্থানের চেষ্টায় এখনও পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে তুরস্ক সফর বাতিল করেছেন লিওনেল মেসি।
বার্সার নিজস্ব টুইটারে এক বিবৃতিতে জানানো হয়, এফসি বার্সেলোনার ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা ও লিওনেল মেসিদের ইতোর আয়োজনে একটি প্রীতি ম্যাচ খেলতে তুরস্কে যাওয়ার কথা ছিল। তবে তারা এখন স্পেনেই রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে তারা তুর্কি সফর বাতিল করেছেন।
উক্ত টুইট বার্তায় আরও বলা হয়, বার্সা ফুটবলার আরদা তুরান, সাবেক কার্লোস পুয়েল, ডেকো ও এরিক আবিদাল ও সাবেক ডিরেক্টর আলেহান্দ্র এচেভারিয়া তুর্কিতে রয়েছে। তবে তারা বিপদজনক অঞ্চল থেকে দূরে রয়েছে। তাদের সঙ্গে ক্লাবের যোগাযোগ রয়েছে।
For add
For add
For add
For add
for Add