for Add
নিজস্ব প্রতিবিদক : ১৪ জুলাই ২০১৬, বৃহস্পতিবার, ১২:২২:৫৭

লুকাস পোডোলস্কি ও বাস্তিয়ান শোয়েনস্টেইগারকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার পরামর্শ দিয়েছেন জার্মানির সাবেক অধিনায়ক লোথার ম্যাথুজ। স্পোর্টস ব্লিজে লেখা কলামে ম্যাথুজ বলেছেন,‘সময় এসেছে তাদের দুইজনের অবসর নেয়ার। আমি মনে করি, এ কাজটি করে নতুন প্রজন্মকে সুযোগ করে দেয়া উচিত তাদের। জাতীয় দলের জার্সি খুলে ফেলে তাদের উচিত ক্লাব ফুটবলে নজর দেয়া।’
২০০৪ সালে অভিষেক হওয়ার পর থেকে এ দুইজন জার্মান দলে অপরিহার্য্ খেলোয়াড়। তারপর ম্যাথুজ মনে করেন, নতুনদের সুযোগ তৈরী করতেই তাদের ‘বিদায়’ বলা উচিত।
ম্যাথুজ জার্মানির সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ(১৫০) খেলা ফুটবলার। এ পর্যন্ত পোডোলস্কি খেলেছেন ১২৯ টি ম্যাচ। ১২০ ম্যাচ খেলেছেন শোয়েনস্টেইগার।
সূত্র : গোলডটকম
For add
For add
For add
For add
for Add