for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ জুলাই ২০১৬, শনিবার, ১৫:৫৫:১২

সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে ইউরো থেকে ছিটকে যাওয়ায় হতাশ জার্মানির কোচ জোয়াকিম লো৷ এ হতাশা থেকে তিনি জার্মানি ফুটবল দলের কোচের পদ ছেড়ে দিতে পারেন বলে চারিদিকে গুঞ্জন৷ যদিও পদত্যাগ নিয়ে কোনও সরাসরি উত্তর দিতে চাননি৷ শুধু এতটুকুই বলেছেন‘আমি হতাশ। তবে পদত্যাগ নিয়ে পরে ভাবব।’ জার্মান সংবাদ মাধ্যমের খবর, দেশে ফিরে সরে যেতে পারেন লো। তাতেই নড়েচড়ে বসেছে ফুটবল মহল৷ তবে দল হারলেও জার্মানির কোচ মনে করেন তারা ভালো খেলেছেন৷ লো বলেন, ‘ইউরো থেকে এভাবে বিদায় নিতে হবে ভাবিনি৷ খুব খারাপ লাগছে। কারণ, আমরা ভাল খেলেছি। গোটা ম্যাচেই আমাদের প্রধান্য ছিল৷ কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টিতে হেরে আমাদের ছিটকে যেতে হয়েছে৷’
For add
For add
For add
For add
for Add