for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ জুলাই ২০১৬, মঙ্গলবার, ১৯:৪১:০৪
বিষয়টি অবাক করার মতোই। শচিন টেন্ডুলকার তার করা সেরা একাদশে নিজেকেই রাখেননি৷ কিছুদিন আগে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা তার সেরা একাদশে জায়গা দেননি মাস্টার-ব্লাস্টার শচিনকে৷ যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল ক্রিকেট দুনিয়ায়৷ অনেকেই মুখ খুলেছিলেন সাঙ্গার সেই দল নিয়ে, বলেছিলেন, ‘এ কোন সেরা দল যেখানে শচিনের মতো কিংবদন্তির জায়গা হয় না৷ শচিন ছাড়া সেরা দল হয় নাকি?৷’ অথচ সকলকে অবাক করে শচিন নিজেই তাঁকে ছাড়া সেরা দলটি ফেললেন৷
শচিন প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে যে দলটি করেছেন সেখানে অধিনায়ক সৌরভ গাঙ্গুলী৷ টিম ডিরেক্টর তথা কোচ নির্বাচিত করেছেন রবি শাস্ত্রীকে৷ এখানেও শচিনের দুরদর্শিতার পরিচয় মিলেছে৷ ‘টিমম্যান’ শচিন সম্ভবত চেয়েছেন সৌরভ-রবি শাস্ত্রীরকে একটা বার্তা দিতে৷ সম্প্রতি ভারতীয় দলের কোচ নির্বাচন ইস্যুতে একটা ঠান্ডা লড়াই শুরু হয়েছে সৌরভ-শাস্ত্রীর মধ্যে৷
শচিনের সেরা একাদশ
বীরেন্দ্র সেহবাগ, সুনীল গাভাসকার, ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস, জ্যাক কালিস, সৌরভ গাঙ্গুলী, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, হরভজন সিং ও গ্লেন ম্যাকগ্রাথ৷
টিম ডিরেক্টর- রবি শাস্ত্রী৷
For add
For add
For add
For add
for Add