for Add
নিজস্ব প্রতিবেদক : ২ জুলাই ২০১৬, শনিবার, ২১:৫৩:৩৭
আন্তর্জাতিক ক্রিকেটের ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রাখা ও আরও জনপ্রিয় করতে এটিকে দুই স্তরে ভাগ করার কথা ভাবছে আইসিসি। এছাড়াও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজগুলো আরও অর্থবহ করতে ভাবনা আছে ১৩ দল নিয়ে ওয়ানডে লিগ চালু করারও।এটি অবশ্য পুরোনো খবর। নতুন খবর হলো খুব শীগ্রই দুই স্তরের টেস্ট ক্রিকেট বা ১৩ দল নিয়ে ওয়ানডে লিগ এর কোনটাই হচ্চে না।
এডিনবরায় আইসিসি সভা শেষে আজ (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের সভায় আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামো বদল ও তিন সংস্করণেই নতুন প্রতিযোগিতার সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। সভায় প্রস্তাব করা হয়েছে, সেপ্টেম্বরের শুরুতে দুবাইয়ে একটি ওয়ার্কশপে কাঠামো বদলের পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হবে।
For add
For add
For add
For add
for Add