for Add

প্রিমিয়ার লিগ হকি

মেরিনার্সের স্বপ্ন পূরণ

merinersদুই বার রানার্সআপ হলেও এর আগে প্রিমিয়ার হকির শিরোপা কখানোই ঘরে তোলা হয়নি মেরিনার ইয়াংস ক্লাবের। এবারের লিগে সেই দলটি  শুরু থেকে ছিল দুর্বার। ঘরোয়া হকির তিন পরাশক্তি মোহামেডান, আবাহনী, ঊষাকে পিছনে ফেলে তারাই হাসলো শেষ হাসি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে ঊষা ক্রীড়া চক্রকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতলো মেরিনার ইয়াংস। প্রিমিয়ার হকি তাঁর আঠারো বছরের ইতিহাসে পেল নতুন চ্যাম্পিয়নকে।

ড্র হলেই স্বপ্ন পূরণ মেরিনার্সের আর ঊষার চাই জয়। এমন সমীকণের নিয়ে খেলতে নেমে শুরুতে ২ গোলে পিছিয়ে পড়ে মেরিনার্স। ১৩ মিনিটে হাসান জোবায়ের নিলয় আর ১৫ মিনিটে পুস্কর খীসা মিমো এগিয়ে দেন ঊষাকে। কিন্তু পরে কি দারুন ভাবেই না ম্যাচে ফিরো এলো আরশাদ-ইসতিয়াকরা। ঊষাকে নিলয় ও মিমোর এনে দেওয়া লিড মূল্যহীন করে নায়ক বনে গেলেন মেরিনার্সের তিন গোল দাতা- ওয়াকাস শরিফ, আরশাদ ও ইশতিয়াক।

অথচ নায়ক হতে পারতেন আসলে মিমো-নিয়লরাই। প্রথম ২০ মিনিট প্রতিপক্ষকে যেভাবে চেপে ধরেছিলেন তাঁরা, তাতে মনে হচ্ছিল বড় হার দিয়েই বুঝি লিগ শেষ করতে হবে মেরিনার্সকে। কিন্তু মাঠে সব চিত্র পাল্টে গেল ২০ মিনিটের মাথায়। ম্যাচে ঊষা তখন ২-০ গোলে এগিয়ে। ঊষার নিলয় মেরিনার্সের ইশতিয়াককে ফাউল করলে আম্পায়ারের সাথে বাদানুবাদে জড়িয়ে যান দলটির (মেরিনার্স) পাকিস্তানি ফরোয়ার্ড তৌসিফ। তাকে সবুজ কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে মেরিনার্স সমর্থরকা। প্রথমে গ্যারালির চেয়ার ভেঙ্গে তা মাঠে ছুঁড়ে মারা। পরে ভিআইপি বক্সের ভেতর সামনের কাঁচ, চেয়ার, সোফা ভেঙ্গে লঙ্কাকান্ড বাঁধিয়ে ফেলে। এসময় খেলা দেখতে আসা  মোহামেডানের এক কর্মকর্তাকে লাঞ্চিত করেন মেরিনার্সে এক কর্মকর্তা। এ সময় ফেডারেশন সাধারণ সম্পাদক আব্দুস সাদেকও সেখানে বসে খেলা দেখছিলেন। এ ঘটনায় খেলা ২০ মিনিট বন্ধ ছিল।

meriners.jpg-1.jpg-2এরপর খেলা শুরু হলে পাল্টে যায় মাঠের চিত্র। উষা প্রথম ২০ মিনিট যে ধারায় খেলতে ছিল তা থেকে পুরোপুরি সরে আসে। সুযোগে চড়াও হয়ে খেলতে থাকে মেরিনার্স। ২৬ মিনিটে ওয়াকাস শরিফের গোলে ব্যবধান কমানোর পর ৫০ মিনিটে আরশাদ গোল করে দলকে সমতায় ফেরান। এর আগে ৩৫ মিনিটে মেরিনার্স একটি গোল করলেও ডিসিশন রিভিউতে তা বাতিল হয়ে যায়। ২-২ গোলের সমতা ধরে রেখে যখন খেলে যাচ্ছিল মেরিনার্স, ঊষাকে তখন একেবারেই নির্লিপ্ত দেখা গেছে। গোল কারার মরিয়া ভাবটা কারও মাঝে দেখা যায়নি। বিপরীতে খেলার একেবারে শেষ দিকে (৬৮ মিনিটে) মেরিনার্সকে এগিয়ে দেন ইশতিয়াক। তাঁর গোলেই ৩-১ গোলের জয় নিশ্চিত হয় মেরিনার্সের। ক্লাব কাপের পর লিগেও একেবারে কাছে গিয়ে শিরোপা বঞ্চিত হয় পুরান ঢাকার দল ঊষা।

১৯৭৪ সালে শুরু হওয়া হকি লিগে মেরিনার্সের এটিই প্রথম শিরোপা। উল্লেখ্য ১৯৭৪ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত শীর্ষ হকি লিগ প্রথম বিভাগ হিসেবে গন্য হত। ১৯৯৮ সাল থেকে শুরু হয় প্রিমিয়ার হকি। প্রিমিয়ারে ২০০৬ ও ২০১০ সালে রানার্সআপ হয়েছিল মেরিনার্স। অপরদিকে এর আগের আসরে আবাহনীর সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন ঊষা প্রিমিয়ারে শিরোপ জিতেছিল মোট চার বার। দুই বার একক এবং দুই বার যুগ্ম চ্যাম্পিয়ন হয় তারা। সরোচ্চ পাঁচ বারের চ্যাম্পিয়ন আবাহনী (দুটি একক ও তিনটি যুগ্ম)। মোহামেডানের শিরোপ চারটি। তিন বার একক এবং একবার আবাহনীর সঙ্গে যুগ্ম।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add