for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ জুন ২০১৬, বৃহস্পতিবার, ১৮:৩৪:২৬
অলিম্পিকের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। যেখানে রয়েছেন নেইমার, রাফিনিয়া ও ডগলাস কস্তা।
কোপা আমেরিকা এবং অলিম্পিক পর পর দুটি বড় আসর থাকলেও বার্সেলোনা কর্তিপক্ষ যেকোন একটির জন্য নেইমারকে ছাড়তে রাজি ছিল। অলিম্পিকের অধরা সোনা পাওয়ার লক্ষ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বার্সেলোনা কর্তিপক্ষের সঙ্গে আলোচনা করে নেইমারকে কোপা আমেরিকার শতবর্ষী আসরে নয়, শুধু অলিম্পিকে খেলানোর সিদ্ধান্ত নেয়। তাই নেইমারের অলিম্পিক দলে থাকাটা অনুমিতিই ছিল।
ব্রাজিলের রিও ডি জেনেরিওতে আগামী ৫ অগাস্ট এবারের অলিম্পিকের উদ্বোধন হবে। তবে ফুটবলে সোনার লড়াই শুরু হয়ে যাবে ৪ অগাস্ট।
ব্রাজিল অলিম্পিক দল:
গোলরক্ষক: ফের্নান্দো প্রাস (পালমেইরাস), উইলসন (আতলেতিকো মিনেইরো)
ডিফেন্ডার: লুয়ান (ভাস্কো দা গামা) রদ্রিগো কায়ো (সাও পাওলো), মারকুইনিয়োস (পিএসজি), দগলাস সান্তোস (আতলেতিকো মিনেইরো), জেকা (সান্তোস), উইলিয়ান (ইন্তারনাসিওনাল)
মিডফিল্ডার: রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো দৌরাদো (ইন্তারনাসিওনাল), ফ্রেদ (শাখতার দোনেৎস্ক), চিয়াগো মাইয়া (সান্তোস), ফেলিপে আন্ডারসন (লাৎসিও)।
ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), দগলাস কস্তা (বায়ার্ন মিউনিখ), গাব্রিয়েল বারবোসা (সান্তোস), গাব্রিয়েল জেসুস (পালমেইরাস), লুয়ান (গ্রেমিও)।
For add
For add
For add
For add
for Add