for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ জুন ২০১৬, বুধবার, ২২:১৪:২৯
ভারতীয় দলের কোচ হতে না পারার হতাশা থেকেই হোক বা অন্য কোন কারণ। সৌরব গাঙ্গুলির উপর বেশ চটেছেন রবি শাস্ত্রী। ব্যাংকক থেকে ছুটি কাটিয়ে দেশে ফেরার পর মঙ্গলবার তার ইন্টারভিউয়ের সময় সৌরভের না থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজ (বুধবার) যে সমালোচনার জবাব দিলেন সৌরভ।
কলকাতার মহারাজ সৌরভ বলেন, ‘আমি রবি শাস্ত্রীর মন্তব্যে অবাক ও হতাশ। এটা আগে থেকেই ঠিক ছিল সে দিন সিএবি-র কার্যকরী কমিটির মিটিংয়ে যোগ দিতে আমাকে যেতে হবে। যদি রবি ভেবে থাকে আমার জন্য ও ভারতীয় দলের কোচ হতে পারেনি তাহলে ও মূর্খের রাজ্যে বাস করছে। ও ব্যাক্তিগত আক্রমণ করছে। যেটা প্রত্যাশিত নয়।’
যে ভাবে শাস্ত্রী সৌরভের না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন, ঠিক সে ভাবে সৌরভও প্রশ্ন তুলেন ইন্টারভিউতে শাস্ত্রীর শারীরিক অনুপস্থিতি নিয়ে। বলেন, ‘এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে ব্যাংঙ্ককে ছুটি না কাটিয়ে রবি শাস্ত্রীর ইন্টারভিউতে উপস্থিত থাকা উচিত ছিল। এই সব কথা বলার আগে রবির আরও ভাবা উচিত ছিল।’
For add
For add
For add
For add
for Add