for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ জুন ২০১৬, মঙ্গলবার, ২১:০৫:২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে তাসকিন আহমেদ এবং আরাফত সানির এক সঙ্গে অবৈধ্য বোলিং অ্যাকশনের কারনে নিসিদ্ধ হওয়ার পর থেকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করতে চাচ্ছে বিসিবি। যার অংশ হিসেবে এবারের প্রিমিয়ার লিগে বোলারদের বোলিং অ্যাকশনের ব্যাপারে বেশ সচেতন ছিল বিসিবি। লিগ চলাকালেই অভিযুক্ত হয়েছেন অনেকে। আজ (মঙ্গলবার) প্রিমিয়ার লিগে সন্দেহ জনক অ্যাকশনে অভিযুক্ত বোলারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মোট ১১ জন বোলারের অ্যাকশন সন্দেহজনক বলে অভিযুক্ত হয়েছে। বিসিবির মিডিয়া ও বোলিং অ্যাকশন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ এ তথ্য জানান।
এ তালিকায় পেসার রয়েছেন মাত্র একজন। বাকি ১০ জনই স্পিনার। এদের মধ্যে ১০ জনকে নিয়ে ঈদের পর ২০ জুলাই থেকে অ্যাকশন শোধরানোর কাজ শুরু করবে বলে জানিয়েছে অ্যাকশন রিভিউ কমিটি।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জালাল ইউনুফ বলেন, ‘১১ জনের মধ্যে ১০ জনকে নিয়ে আমরা কাজ করবো। আরাফাত সানিকে নিয়ে জাতীয় দলের ম্যানেজমেন্ট কাজ করায় আমরা তাকে নিয়ে কাজ করছি না। আগামী ২০, ২১, ২৫ ও ২৬ জুলাই অভিযু্ক্ত ১০ বোলারকে নিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ করা হাবে। একদিনে তিনজন করে বোলারকে পর্যবেক্ষণ করবো আমরা।’
অভিযুক্ত ১১ বোলারের তালিকা
মুস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ ক্রিকেটার্স)
মইনুল ইসলাম (গাজী গ্রুপ ক্রিকেটার্স)
অমিত কুমার নয়ন (আবাহনী লিমিটেড)
রেজাউল করীম রাজীব (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব)
মোহাম্মদ শরিফুল্লাহ (কলাবাগান ক্রীড়া চক্র)
আসিফ আহামেদ রাতুল (লিজেন্ডস অব রূপগঞ্জ)
নাঈম ইসলাম জুনিয়র (মোহামেডান স্পোর্টিং ক্লাব)
ফয়সাল হোসেন ডিকেন্স (মোহামেডান স্পোর্টিং ক্লাব)
সঞ্জিত সাহা (ব্রাদার্স ইউনিয়ন)
সাইফুদ্দিন (সিসিএস)
আরাফাত সানি (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)
For add
For add
For add
For add
for Add