for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ জুন ২০১৬, মঙ্গলবার, ১৮:২৫:৪৩
দুটি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড। ইংলিশদের বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে আজ (মঙ্গলবার)। সূচি অনুযায়ী এক মাসের সফরে নির্ধারিত টেস্ট ও ওয়ানডে ছাড়াও একটি একদিনের ও দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা।
আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে ইংল্যান্ডের ওয়ানডে দল। ৩ দিনের বিশ্রাম শেষে ৪ অক্টোবর ফতুল্লায় তাঁরা অংশ নেবে একটি একদিনের প্রস্তুতি ম্যাচে। এরপর ৭ ও ৯ অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম দুটি ম্যাচ। ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম হবে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক। সবক’টি ম্যাচই হবে দিবারাত্রির।
এরপর টেস্ট সিরিজের অংশ হিসেবে ১৪-১৫ ও ১৬-১৭ অক্টোবর চট্টগ্রামের এম. এ. আজিজ স্টেডিয়ামে দুটি দুইদিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা। ২০ অক্টোবর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২৮ অক্টোবর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকার মিরপুরে।
প্রস্তুতি ম্যাচগুলোর প্রতিপক্ষ কারা হবে সে ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায় নি।
একনজরে ইংল্যান্ডের বাংলাদেশ সফর, ২০১৬
• ৩০ সেপ্টেম্বরঃ ঢাকায় অবতরণ
• ৪ অক্টোবরঃ একদিনের প্রস্তুতি ম্যাচ, ফতুল্লা
• ৭ অক্টোবরঃ প্রথম একদিনের আন্তর্জাতিক, মিরপুর
• ৯ অক্টোবরঃ দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক, মিরপুর
• ১২ অক্টোবরঃ তৃতীয় একদিনের আন্তর্জাতিক, (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) চট্টগ্রাম
• ১৪-১৫ অক্টোবরঃ দুই দিনের প্রস্তুতি ম্যাচ, (এম এ আজিজ স্টেডিয়াম) চট্টগ্রাম
• ১৬-১৭ অক্টোবরঃ দুই দিনের প্রস্তুতি ম্যাচ, (এম এ আজিজ স্টেডিয়াম) চট্টগ্রাম
• ২০-২৪ অক্টোবরঃ প্রথম টেস্ট, (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) চট্টগ্রাম
• ২৮ অক্টোবর-১ নভেম্বরঃ দ্বিতীয় টেস্ট, মিরপুর
For add
For add
For add
For add
for Add