for Add

আন্তর্জাতিক রেটিং দাবা শুরু

chess
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা আজ(শুক্রবার) জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অডিটোরিয়াম লাউঞ্জ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে, এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সহ সভাপতি গাজী সাইফুল তারেক, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান পলাশ ও ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিাক দিপু, কার্যনির্বাহী কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির সদস্য মো. আলাউদ্দিন সাজু, কার্যনির্বাহী সদস্য নিজামুল ইসলাম খান, মো. রাশেদ হোসেন ফারুক এবং আন্তর্জাতিক বিচারক মো. হারুন অর রশিদ।

দেশের তিন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব, ২ আন্তর্জাতিক মাস্টার জাতীয় চ্যাম্পিয়ন মোহাম্মদ মিনহাজউদ্দিন. আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান, মেহেদী হাসান পরাগ, খন্দকার আমিনুল ইসলাম, সৈয়দ মাহফুজুর রহমান ইমন, মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ জাভেদ, মোহাম্মদ ফাহাদ রহমান, সাইফ উদ্দীন, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, ভারতের রেটেড সর্বজিৎ পল ও সুদর্শন মিত্রসহ ২১২ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন। দেশে অনুষ্ঠিত কোন ওপেন বা আন্তর্জাতিক রেটিং দাবা ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়ের সংখ্যা এটিই সর্বোচ্চ। প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতার বিজয়ীদের নগদ মোট পাঁচ লক্ষ টাকার অর্থ পুরস্কার দেয়া হবে। দেশে অনুষ্ঠিত কোন দাবা ইভেন্টের এটিই সর্বোচ্চ অর্থ পুরস্কার। আগামীকাল (শনিবার) দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add