for Add

ক্রীড়ালেখক সমিতির সেমিনার

ফুটবল উন্নয়নে চাই সমন্বিত উদ্যোগ

bswa-seminar
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি আয়োজিত‘বিপিএল ও বিএসএল: নতুন সম্ভাবনার সন্ধানে’শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন ফুটবল উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আজ (শুক্রবার) এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে স্থানীয় একটি হোটেলে। বক্তারা বলেছেন সরকার, ক্লাব ও ফেডারেশনের যৌথ সহযোগিতা ছাড়া ফুটবরের হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব নয়।

সেমিনারে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী, সহ-সভাপতি বাদল রায়, মহিউদ্দিন মহী, নির্বাহি কমিটির সদস্য ও সিলেট ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন সেলিম, সাফ-এর সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন, ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার ও দুলাল মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্রীড়া সাংবাদিক সনৎ বাবলা। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়ালেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন।

ক্রীড়ালেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন বলেন, বাংলাদেশই বোধকরি বিশ্বের একমাত্র দেশ, যেখানে প্রধান খেলা পরিবর্তিত হয়েছে। ২০ বছরের ব্যবধানে ফুটবল কেন এ পর্যায়ে নেমে আসলো তা নিয়ে আমাদের ভাবতে হবে।

সিলেটের সংগঠক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমেদ সেলিম বলেন, ফুটবলের জনপ্রিয়তা হারিয়ে যায়নি। বড়দের খেলা তো বটেই, সিলেটে বয়সভিত্তিক প্রতিযোগিতায় আমরা ২৪ হাজার টিকিট বিক্রি করেও চাহিদা পুরণ করতে পারিনি।

দক্ষিণ এশিয়ান ফুটবল সংস্থার (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ক্লাবগুলো পেশাদার না হলে কোন উদ্যোগ কাজে আসবেনা। ক্লাবগুলো মোট আয়ের ৯০ শতাংশ অর্থ খেলোয়াড়দের পারিশ্রমিকে ব্যয় করে। এছাড়াও অন্যান্য কাজ, বিশেষ করে অবকাঠামো উন্নয়ন ও যুব উন্নয়নে কোন উদ্যেগ নেই।

bswa-seminar2

সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেড চেয়ারম্যান তরফদার রুহুল আমীন বলেন, পেশাদারি কাঠামোর মধ্যে আসার জন্য ক্লাবগুলোকে নির্দিষ্ট একটা সময় বেধে দেয়া উচিত। ওই সময়ের মধ্যে ক্লাবগুলো নতুন সিস্টেম বাস্তবায়নে উদ্যেগ নেবে।

সহ সভাপতি বাদল রায় তৃণমূল ফুটবল উন্নয়নে ফেডারেশনের জোড় দেয়ার ও সঠিক পরিকল্পনার দিকে জোড় দেন। বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী সরকারের প্রতি আরো বেশি দায়িত্বশীল সহযোগিতার আহবান জানান। বিপিএল নতুন মোড়কে আয়োজন করে ফুটবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনা যাবে বলে মনে করেন তিনি।

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, আমি দায়িত্ব গ্রহনের আগে খেলোয়াড়রা মঞ্চ তৈরী করে খেলার দাবী জানিয়েছেন, আন্দোলন হয়েছে। গত আট বছরে কোন লিগ বন্ধ থাকেনি। আমি কোচ নই, নিজে খেলতেও পারবোনা। সংগঠক হিসেবে আমার কাজ খেলা আয়োজনক করা, জাতীয় দলকে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা। বিদেশী এবং স্থানীয় কোচ মিলিয়ে প্রতিমাসে আমাকে ২০ লাখ টাকা বেতন গুনতে হয়। তাজিকিস্তানের ঠান্ডা আবহাওয়ার কথা বলা হচ্ছে। সেখানে তো আমি চারদিন আগে দল পাঠিয়েছি। তারপরও ৫ গোলে হেরে আসলে আমি কী করতে পারি?

ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। ফুটবলের প্রতি তার দুর্বলতার কথাও বলেন। বিপিএল ঢাকার বাইরে নিতে এবং ভেন্যুগুলোর উন্নয়নের প্রতিশ্রুতি দেন। ফ্লাডলাইট, ড্রেসিংরুম, প্রেসবক্স উন্নয়ন করা হবে বলেও জানান।

সমিতির সিনিয়র সদস্য প্রয়াত রনজিৎ বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে শুরু হয় সেমিনার।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add