for Add

কৃতি লেখক ড. রণজিৎ বিশ্বাস আর নেই

Ranjit-Biswas

বিশিষ্ট ক্রীড়া ও রম্যলেখক বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সিনিয়র সদস্য ও সাবেক সিনিয়র সচিব ড. রণজিৎ বিশ্বাস আর নেই। আজ (বৃহস্পতিবার) বিকালে তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দুই সন্তান, শিক্ষিকা স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তিনি রাজধানী থেকে চট্টগ্রামে গিয়েছিলেন। দুপুরের আহারের পর তিনি সার্কিট হাউজের ভিআইপি রুম‘বকুল’এ বিশ্রাম নিচ্ছিলেন। বিকেলে একটি অনুষ্ঠানে যাওয়ার কর্মসূচি ছিল তার। যথাসময় ঘুম থেকে না ওঠায় এনডিসি তাকে ডাকতে যান। দরজায় অনেক্ষণ আওয়াজ দেওয়ার পরও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। তারপর দরজা ভেঙ্গে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে তিনি ম্যাসিভ হার্ট্ অ্যাটাকে মারা গেছেন।

উল্লেখ্য, এআইপিএস পদক জয়ী রণজিৎ বিশ্বাস ১৯৫৬ সালের ১ মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ধারাভাষ্যকার ও কলামিস্ট রণজিৎ বিশ্বাস একজন মেধাবী ছাত্র ছিলেন। ১৯৮১ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে (তথ্য ক্যাডার) যোগ দেন। ২০১৫ সালের জুলাই মাসে চাকরি থেকে অবসর নেয়ার আগে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। এর আগে তিনি সমাজকল্যান মন্ত্রনালয়ের সচিবের দায়িত্বও পালন করেছেন।

রণজিৎ বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন ও সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিব। এক বিবৃতিতে তারা বলেন, ক্রীড়াপ্রেমী ড. রণজিৎ বিশ্বাস শুধু একজন সব্যসাচী লেখক ও স্বনামধন্য সচিবই ছিলেন না, তিনি ছিলেন ক্রীড়ালেখক সমিতির একজন অভিভাবকও। সমিতির প্রায় সকল অনুষ্ঠানেই তিনি আন্তরিকতার সঙ্গে অংশ নিতেন। তিনি সমিতির কার্যনির্বাহী কমিটির একজন সাবেক সদস্য। অত্যন্ত বন্ধুবৎসল এ বিনয়ী ও মৃদভাষী মানুষটির শূন্যস্থান পূরণ হবার নয়। রণজিৎ বিশ্বাসের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন সমিতির সকল সদস্য।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add