for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ জুন ২০১৬, সোমবার, ২১:৩২:২৩

ওয়ানডে সিরিজে যাচ্ছেতাইভাবে হোয়াইটওয়াশের পর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়। কিন্তু গত শনিবার পাওয়া ২ রানের সেই জয় জিম্বাবুইয়ানদের জন্য কোনো অনুপ্রেরণাই হতে পারেনি। আজ (সোমবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেন সেই ওয়ানডের জিম্বাবুয়েই। হারারেতে গ্রায়েম ক্রেমারের দল উড়ে গেছে স্রেফ খড়কুটোর মতো। ভারত জিতেছে ১০ উইকেটে। জিম্বাবুয়ের ৯৯ রান ভারত টপকে যায় বিনা উইকেটেই। ভারতের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন সমতা। ফলে আগামীকাল একই মাঠের তৃতীয় ম্যাচটি হয়ে যাচ্ছে ‘অলিখিত ফাইনাল’।
টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে বারিন্দার স্রান ও জসপ্রিত বুমরাহর তোপেড় মুখে ৯ উইকেটে করতে পারে মাত্র ৯৯ রান। ৪ ওভারে মাত্র ১০ রানে ৪ উইকেট নিয়ে বারিন্দর স্রান জায়গা করে নিয়েছেন রেকর্ডের পাতায়। গড়েছেন টি-টোয়েন্টি অভিষেকে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড। সেরা বোলিংয়ের রেকর্ডটি বাংলাদেশের ইলিয়াস সানির দখলে। ২০১২ সালের ১৮ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচেই ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। স্রানের সঙ্গে পাল্লা জসপ্রিত বুমরাহ ১১ রানে নিয়েছেন ৩ উইকেট। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন পিটার মুর। দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি ওয়েলারের ১৪!
১০০ রানের লক্ষ্য মহেন্দ্র সিং ধোনির জন্য কোনো ব্যাপার? ব্যাপার হয়ওনি। কোনো উইকেট না হারিয়ে মাত্র ১৩.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত (১০৩)। রাহুল ৪৭ ও মনদীপ সিং অপরাজিত থাকেন ৫২ রান করে। ম্যাচসেরার পুরস্কারটি পেয়েছেন স্রানই।
For add
For add
For add
For add
for Add