for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ জুন ২০১৬, সোমবার, ১৮:৩৪:০৬
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের চতুর্থ রাউন্ডে মোহামেডান ১ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংককে। এই জয়েও অবশ্য কোনও লাভ হচ্ছে না ঐতিহ্যবাহী ক্লাবটির। কেননা আগের রাউন্ডেই শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছে তারা
ম্যাচের শেষ দুই বলে মোহামেডানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। কিন্তু পঞ্চম বলে রান নিতে গিয়ে রান আউট হতে পারতেন শুভাশিষ রয়। আম্পায়ার সেই আউট দেননি। রুবলের থ্রোতে বলটি চলে যায় ফাইন লেগে। ব্যাটসম্যানরা আবারও ছুটলে রান আউটের আবেদন হয়। সেখানে শুভাশিষকে আউট না দিলে প্রাইম ব্যাংকের উইকেটকিপার সোহান আম্পায়ারের কাছে আগের আউট না দেওয়ার কারণ জানতে চাইলে কিছুটা উত্তেজনা কাজ করে। কিছুক্ষণ পর খেলা শুরু হলে রুবেলের শেষ বলে চার মেরে আরিফুল মোহামেডানের জয় এনে দেন।
For add
For add
For add
For add
for Add