for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ভিক্টোরিয়ার বিপক্ষে দোলেশ্বরের জয়

Dhaka-Premier-Cricket-2016ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৯১ রানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে প্রাইম দোলেশ্বর। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আজ (সোমবার) ভিক্টোরিয়ার বিপক্ষে বড় জয় পায় তারা। এ ম্যাচে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে গেল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

টস জিতে আগে ব্যাট করে ভিক্টোরিয়ার সামনে ৩৩৪ রানের পাহাড়সম লক্ষ্য দাড় করায় দোলেশ্বর। শুরুতেই ইমতিয়াজকে হারালেও রকিবুল হাসানের দৃঢ়তায় দারুণ সূচনা পায় তারা। দ্বিতীয় উইকেট জুটিতে রনি তালুকদারকে নিয়ে ৭০ সংগ্রহ করেন রকিবুল। দলীয় ৭৮ রানে রনির বিদায়ের পর ভারতীয় ব্যাটসম্যান শচিন বেবিকে নিয়ে আরও একটি দারুণ জুটি গড়েন রকিবুল। তৃতীয় উইকেট জুটিতে ১২৪ রান সংগ্রহ করেন তারা। এক প্রান্তে দারুণ ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন রকিবুল। ৯৬ বলে ১০টি চারের সাহায্যে ১০০ রান করেন তিনি। নাসির হোসেন শেষ পর্যন্ত ব্যাটিং করে ৪২ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া ৯২ বলে ৬৪ রান করেন শচিন। ভিক্টোরিয়ার পক্ষে মারজান ভূঁইয়া ও কামরুল ইসলাম রাব্বি ২টি করে উইকেট পান।

বড় স্কোর তাড়া করতে নেমে দারুণ শুরু করে ভিক্টোরিয়া। দুই ওপেনার আব্দুল মজিদ ও জুবায়ের আহমেদ দলের পক্ষে ৯৯ রানের সংগ্রহ এনে দেন। এরপর মজিদের বিদায়ের পর মুমিনুল হকের সঙ্গে আরও একটি ৫০ রানের জুটি গড়েন জুবায়ের।তবে দলীয় ১৪৯ রানে জুবায়েরের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভিক্টোরিয়া। ফলে ২৮ বল বাকি থাকতেই ২৪২ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন মুমিনুল। এছাড়া জুবায়ের ৫৬ ও মজিদ ৫০ রান করেন।

দোলেশ্বরের পক্ষে ৪৪ রানে ৩টি উইকেট নেন সানজামুল হক। এছাড়া আল-আমিন হোসেন ও রাহাতুল ফেরদৌস ২টি করে উইকেট পান।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add