for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ জুন ২০১৬, রবিবার, ২১:৫৯:৫৬

আরও ৩টি এসোসিয়েশনকে স্বীকৃতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ (রবিবার) জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. শ্রী বিরেন শিকদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস-চেয়ারম্যান আরিফ খান জয় এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ। সভায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস। আলোচনায় অংশ নেন এনএসসি কোষাধ্যক্ষ বাদল রায় এবং বিশিষ্ট ক্রীড়াসংগঠক দেওয়ান সফিউল আরেফীন টুটুল প্রমুখ। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন, বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশন এবং বাংলাদেশ মাউন্টেনিয়ারিং ফেডারেশনকে প্রাথমিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
একই দিন জাতীয় ক্রীড়া পরিষদ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. শ্রী বিরেন শিকদার এমপি, যুব ও ক্রীড়া উপমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস-চেয়ারম্যান আরিফ খান জয় এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস, এনএসসির পরিচালক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধি, ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
For add
For add
For add
For add
for Add