for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ জুন ২০১৬, রবিবার, ২০:০৯:৩৯
দুই স্তরের নির্বাচক কমিটির ধারনা নিয়ে এতদিন আলোচনা কম হয়নি। বিসিবির উদ্ভাবিত অদ্ভুদ কাঠামোর নির্বাচক কমিটি প্রস্তাবনা আকারে ছিল এতদিন। যা বিবিসির সভায় পাশ হলো আজ (রবিবার)। একজন বোর্ড পরিচালককে আহবায়ক করে দ্বি-স্তরের এই নির্বাচক কমিটিতে রাখা হয়েছে থাকছেন কোচ এবং ম্যানেজার দুই জনকেই।
কার্যনির্বাহি কমিটির সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেন। এ সময় বিসিবি সভাপতি বলেন, ‘ছয় সদস্যের নির্বাচক কমিটি, ওখানে তিন জনের সিলেকশন প্যানেল থাকছে। একজন থাকবেন প্রধান। উনাদের দায়িত্ব হচ্ছে সব খেলোয়াড় নির্বাচন করা। সারা বাংলাদেশ থেকে কারা কারা আসবে সেটা উনারা ঠিক করবে।’
‘এর পর যে কোনো সিরিজ শুরু হওয়ার আগে আমাদের অপরারেশন্স চেয়ারম্যান একটা মিটিং কল করবেন। নির্বাচক কমিটির আহবায়ক তিনি। ওখানে কোচও থাকবে, ম্যানেজারও থাকবে। কোচ তার স্ট্র্যাটেজিক কোনো পরিকল্পনা যদি থাকে; যেমন এই সিরিজের জন্যে এই ধরনেনর খেলোয়াড় লাগবে, সেসব জানাবে। ম্যানেজার যদি কোনো ইনপুট দিতে চায় দিবে।’ যোগ করেন পাপন।
নির্বাচক প্যানেলে আগের মতই থাকছেন ফারুক আহমেদ এবং মিনহাজুল আবেদিন নান্নু। তবে হাবিবুল বাশার সুমনের পরিবর্তে এই কমিটিতে আসছেন সাজ্জাদুল আলম শিপন। জুনিয়র নির্বাচক কমিটি থেকে উপরে আসছেন তিনি। এছাড়া তিন সদস্যের জুনিয়র নির্বাচক প্যানেলে এহসানুল হক শিপনের সঙ্গে থাকছেন হান্নান সরকার ও হাসিবুল হোসেন শান্ত। হাবিবুল বাশারকে সরিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে নারী ক্রিকেটের নির্বাচক হিসেবে।
For add
For add
For add
For add
for Add