for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ জুন ২০১৬, শনিবার, ২১:১০:৪৮

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ২ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে জিম্বাবুয়ের দেয়া ১৭০ রানের জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ভারত। ১৭ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন ধোনি।
১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। এরপর মানদ্বীপ সিং আর আম্বাতি রাইডু ৪৪ রানের জুটি গড়ে ভারতের বিপর্যয় সামাল দেন। ১৬ বলে ১৯ রান করে আউট হয়ে যান রাইডু। এরপর উইকেটে নেমে মানিশ পাণ্ডে ৩৫ বলে করেন সর্বোচ্চ ৪৮ রান। কেদার যাদবও করেন ১৯ রান।
এর আগে টস করতে নেমে এল্টন চিগুম্বুরার ২৬ বলে ঝড়ো ৫৪ রানের ইনিংসের ওপর ভর করে ১৭০ রানের বিশাল স্কোর দাঁড় করায় জিম্বাবুয়ে। চিবাবা আর মাসাকাদজা মিলে ৩৩ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দেন। ২০ রান করে আউট হন চিবাবা। ২৫ রান করেন মাসাকাদজা। মুতুম্বামি শূন্য রানে আউট হলেও চাপ সামলে নেন সিকান্দার রাজা এবং ম্যালকম ওয়েলার। শেষ দিকে চিগুম্বুরাই যা ঝড় তোলেন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে হারারেতে আগামী ২০ জুন। সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২২ জুন একই মাঠে।
For add
For add
For add
For add
for Add