নিজস্ব প্রতিবেদক : ১৬ জুন ২০১৬, বৃহস্পতিবার, ২১:৩৯:৫০
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে সোনালী ব্যাংক ও সাধারণ বীমা।মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অ্যাজাক্স স্পোর্টিংকে ৪-৩ গোলে হারায় সোনালী ব্যাংক। দিনের অন্য ম্যাচে আজাদ স্পোর্টিংকে ৫-১ গোলে হারিয়েছে সাধারণ বীমা।