for Add

ত্রিদেশীয় সিরিজ

তাহিরের রেকর্ড

Tahir.3
গত বছরের ১৫ জুন, ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ১৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন কাগিসো রাবাদা। যা ছিল ওয়ানডেতে কোনো দক্ষিণ আফ্রিকান বোলারের সেরা বোলিং রেকর্ড। রাবাদা ভেঙে দিয়েছিলেন ২০০৬ সালে গড়া মাখায়া এনটিনির রেকর্ড (২২ রানে ৬ উইকেট,অস্ট্রেলিয়ার বিপক্ষে)। বছর না ঘুরতেই রাবাদাও পড়ে গেলেন পেছনে। তাকে সরিয়ে ওয়ানডেতে দেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন ইমরান তাহির। গতকাল (বুধবার দিবাগত রাতে)সেন্ট কিটসে ত্রিদেশিয় সিরিজের ষষ্ঠ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাহির ৪৫ রানে নিয়েছেন ৭ উইকেট।

দক্ষিণ আফ্রিকার হয়ে রেকর্ড বটে। তবে সব মিলিয়ে ওয়ানডেতে সেরা বোলিংয়ের তালিকায় তাহিরের বোলিং ফিগারটির জায়গা হয়েছে নয় নম্বরে। ১৯ রানে ৮ উইকেট নিয়ে ওয়ানডের সেরা বোলিংয়ের রেকর্ডটি ভাসের। জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ডটা তিনি গড়েছিলেন ২০০১ সালে। ওয়ানডেতে ৮ উইকেট নেওয়ার ঘটনা ওই একটিই। ৭টি করে উইকেট নিয়েছেন তাহিরসহ মোট নয়জন। তবে রান খরচার বিচারে দুইয়ে পাকিস্তানের শহীদ আফ্রিদি (১২ রানে ৭ উইকেট, ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে),নয়ে তাহির।

তাহিরের রেকর্ডের দিনে দক্ষিণ আফ্রিকাও জিতেছে বোনাস পয়েন্ট নিয়ে,১৩৯ রানে। প্রোটিয়াদের জয়ের ভীতটা তৈরি করে দিয়েছিলেন হাশিম আমলা,কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিরাই। আমলার ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি আর ডি কক ও ডু প্লেসির হাফসেঞ্চুরির সুবাদে ৪ উইকেটে ৩৪৩ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। ১৩ চারের সহায়তায় আমলা খেলেছেন ৯৯ বলে ১১০ রানের দুর্দান্ত এক ইনিংস। ডি কক করেছেন ৭১ রান। দুই ছক্কা ৬ চারে ডু প্লেসি অপরাজিত ছিলেন ৫০ বলে ৭৩ রান করে। তখন কে জানত,আরও বড় চমক নিয়ে অপেক্ষা করছেন ইমরান তাহির। বল হাতে নিয়ে নিজের দ্বিতীয় ওভারেই ক্যারিবিয় ওপেনার ফ্লেচারকে ফিরিয়ে দেন তাহির। এরপর একে একে আউট করেছেন মারলন স্যামুয়েলস, কাইরন পোলার্ড, জেসন হোল্ডার, কার্লস ব্রাফেট, সুলেমান বেন ও জেরম টেলরকে। তাহিরে ঘুর্ণির ফাদে পড়ে ২০৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

প্রোটিয়াদের দারুণ এই জয়ে ত্রিদেশী সিরিজটাও হয়ে গেল উন্মুক্ত। চার ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০, দক্ষিণ আফ্রিকার ৯, ওয়েস্ট ইন্ডিজের ৮। প্রত্যেকে দলেরই বাকি দুটি করে ম্যাচ। মানে ২৬ জুনের ফাইনালে খেলার সম্ভাবনা টিকে রইল তিন দলেরই।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে ৩৪৩ (আমলা ১১০, ডি কক ৭১, মরিস ৪০, ডু প্লেসি ৭৩*, ডি ভিলিয়ার্স ২৭, ডুমিনি ১০*;টেলর ৭২/১, হোল্ডার ৫১/০, নারাইন ৪৬/০, ব্রাফেট ৬৯/১, বেন ৩৫/০,পোলার্ড ৬৪/২)।

ওয়েস্ট ইন্ডিজ : ৩৮ ওভারে ২০৪ (ফ্লেচার ২১, চার্লস ৪৯, ব্রাভো ১১, স্যামুয়েলস ২৪, রামদিন ১১, পোলার্ড ২০, হোল্ডার ১৯, ব্রাফেট ০, নারাইন ১৮*, বেন ০, টেলর ১৬; পারনেল ৪৩/১, রাবাদা ৪৬/০, তাহির ৪৫/৭, মরিস ২৬/০, শামসি ৪১/২)।

ফল : দক্ষিণ আফ্রিকা ১৩৯ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : ইমরান তাহির

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add