for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ জুন ২০১৬, বুধবার, ২১:৪০:০৩
তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। স্বাগতিকদের প্রথম ম্যাচে ৯ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের হারিয়ে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। বাকি ছিল হোয়াইটওয়াশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ (বুধবার) জিম্বাবুয়ানদের সেই হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো ধনির দল।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার। ৪২.২ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ২১ ওভার ৫ বলে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৪২.২ ওভারে ১২৩ (মাসাকাদজা ৮, চিবাবা ২৭, সিবান্দা ৩৮, মারুমা ১৭, ওয়ালার ৮, চিগুম্বুরা ০, মুতুমবামি ৪, ক্রেমার ০, মাডজিভা ১০*, মুপারিওয়া ১, টিরিপানো ২, বুমরাহ ৪/২২, চাহাল ২/২৫, প্যাটেল ১/১৬, কুলকার্নি ১/১৭)
ভারত: ২১.৫ ওভারে ১২৬/০ (রাহুল ৬৩*, ফজল ৫৫*; চিবাবা ০/১৫, টিরিপানো ০/১৫, মাডজিভা ০/২৫, ক্রেমার ০/২৬, মুপারিওয়া ০/৪৩)
ফল: ভারত ১০ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: লোকেশ রাহুল
For add
For add
For add
For add
for Add