for Add

কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল

fed-cup-2016-logoকাগজ-কলমের শক্তিতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের চেয়ে অনেক এগিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্র। তারপরও সতর্ক হয়েই দলটির মুখোমুখি হয়েছিল ব্লুজরা। কারণ, প্রথম ম্যাচে আরেক শক্তিশালী দল চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল মুক্তিযোদ্ধা। বড় ব্যবধানে হারলে বাজবে বিদায়ের বাঁশি-এমন শঙ্কাও ভর করেছিল মারুফুল হকের দলকে। কিন্তু তারা মাঠ ছেড়েছে বড় জয় নিয়েই। আজ (বুধবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বিকালের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। এ জয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা পৌছে গেলো কোয়ার্টার ফাইনালে। এ ম্যাচের দিকে তাকিয়ে থাকা চট্টগ্রাম আবাহনী বিদায় নিয়েছে ফেডারেশন কাপ থেকে। সব শিরোপা জয়ের ঘোষণা দেওয়া দলটি স্বাধীনতা কাপ জিতে কক্ষপথেই ছিল। কিন্তু ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বন্দর নগরীর দলটি।

শুরু থেকেই গোছানো ফুটবল খেলা শেখ রাসেলকে আটকে রাখতে পারেনি মুক্তিযোদ্ধা। ২৯ মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। অধিনায়ক আতিকুর রহমান মিশুর পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন ক্যামেরুনের ডিফেন্ডার জে ইকাঙ্গা। আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে প্লেসিং শটে বল জলে পাঠান তিনি । ৩২ মিনিটে দর্শনীয় গোল উপহার দিয়েছে অল ব্লুজরা। বক্সের প্রায় ৩০ গজ দূর থেকে মিডফিল্ডার শাহেদুল আলম শাহেদের চমৎকার শট বাঁক খেয়ে আশ্রয় নেয় জালে। ৪৩ মিনিটে শেখ রাসেলের ইকাঙ্গার ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডারদের গায়ে লেগে ফেরত আসলে ফিরতি বল জালে পাঠান পল এমিল। প্রথমাধেই তিন গোলে এগিয়ে স্বস্তিদায়ক অবস্থানে চলে যায় মারুফুল হকের শিষ্যরা।

Rasel-vs-Mukti

৫০ মিনিটে বক্সের কাছেই ফ্রি কিক পায় মুক্তিযোদ্ধা। নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলো মুসার বাক খাওয়ানো শট ছিলো ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন। ৫৫ মিনিটে আবারও কোলো মুসার জোড়ালো শট আটকে দেন এই গোলরক্ষক। এরপর বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছিলো দু’দল তবে গোল পায়নি। ফলে ৩-০ গোলের জয়েই শেষ আট নিশ্চিত করে শেখ রাসেল।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add