for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

নেগি ম্যাজিকে জয় রূপগঞ্জের

SOUMMYA-TAIJUL
ভারতীয় ক্রিকেটার পবন নেগির দুর্দান্ত এক ইনিংসের সুবাদে অবিশ্বাস্য এক জয় পেয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। আজ (বুধবার) ফতুল্লায় ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের বিপক্ষে পেয়েছে ২ উইকেটের নাটকীয় জয়। সুপার লিগে টানা দ্বিতীয় জয়ে রূপগঞ্জ উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ভিক্টোরিয়া ঠিক ৫০ ওভারে অলআউট হয়ে যায় ২৫৮ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন মুমিনুল হক। এছাড়া আল আমিন ৬৩, ফজলে মাহমুদ ৪০ ও আব্দুল মজিদ ২৬ রান করেন।

২৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে রূপগঞ্জ।  এরপর সৌম্য সরকার ও আসিফের ৪৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় রূপগঞ্জ। কিন্তু রূপগঞ্জ ইনিংসে আবারও নেমে আসে বিপর্যয়। ৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে পরিণত হয় ৬ উইকেটে ৮৩ রানের দলে। রূপগঞ্জের জয়টাকে ¯্রফে অসম্ভবই মনে হচ্ছিল তখন। কারণ জয়ের জন্য রূপগঞ্জের তখনো প্রয়োজন ১৭৬ রান। হাতে উইকেট মাত্র ৪টি। এর মধ্যে একমাত্র ভারতীয় ব্যাটসম্যান নেগিই ছিলেন যা একটু ভরসা করার মতো। বাকি সবাই টেলএন্ডার। কে জানে রূপগঞ্জ নয়, ভিক্টোরিয়াই হয়তো সুপার লিগে টানা দ্বিতীয় জয়ের স্বপ্নে বিভোর তখন!

কিন্তু একটু একটু করে সব হিসাব-নিকাশ পাল্টে দিতে থাকেন আইপিএলে দিল্লির হয়ে খেলা নেগি। অসম্ভবকে সম্ভব করার পথে এই ভারতীয় মোশাররফ হোসেনকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে গড়েন ১৪৮ রানের জুটি। তাতে মোশাররফের অবদান মাত্র ৪১ রান। বাকি ১০৭ রানই আসে নেগির ব্যাট থেকে। দলীয় ২৩১ রানে মোশাররফ আউট হলেও দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন নেগি। মোশাররফের বিদায়ের পর অষ্টম উইকেটে আলাউদ্দিন বাবুর সঙ্গে তার ২৬ রানের জুটিতে জয় চলে আসে হাতের নাগালে। বাবু আউট হলে তাইজুলকেও মাঠে নামতে হয় বটে; তবে ব্যাট হাতে কিছুই করতে হয়নি তাকে। তার আগেই শ্রীলঙ্কান স্পিনার চাতুরঙ্গা ডি সিলভাকে ছক্কা মেরে নেগি দলের জয় নিশ্চিত করেন ৭ বল বাকি থাকতেই। দিল্লির এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ার সেরা ১২৪ রান করে। তার ৮৯ বলের ইনিংসটার সৌন্দর্যবর্ধনে ছিল ১৩টি চার ও ৪টি ছক্কার মার। দলকে অবিশ্বাস্য জয় এনে দেওয়া ইনিংস খেলার আগে বল হাতেও নিজের কার্যকারিতা দেখিয়েছেন নেগি। ১০ ওভারে ৫৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচসেরার পুরস্কারটি পাওনাই ছিল তার।

নেগি জাদুর কারণেই লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারে চতুর্থ বারের মতো ৫ উইকেট নিয়েও চাতুরঙ্গা ডি সিলভাকে পেতে হয়েছে পরাজয়ের স্বাদ।

সংক্ষিপ্ত স্কোর

ভিক্টোরিয়া : ৫০ ওভারে ২৫৮ (মজিদ ২৬, ফজলে মাহমুদ ৪০, মুমিনুল ৮২, আল-আমিন ৬৩, নাদিফ ৪, ডি সিলভা ১৮, ধীমান ঘোষ ১৩, সৌহরাওয়ার্দি ৪, ডলার ৩*, মাহবুবুল ১, কামরুল রাব্বি ০; আলাউদ্দিন ৬/০, আসিফ ৪৭/১, মোশাররফ ৩৭/০, নাহিদুল ৩২/১, তাইজুল ৪৭/৩, আবু হায়দার ৩২/২, নেগি ৫৪/২)।

রূপগঞ্জ : ৪৮.৫ ওভারে ২৬৪/৮ (মিথুন ১৭, সৌম্য ২৮, নাহিদুল ৭, সাজ্জাদুল ৪, আসিফ ২৩, নেগি ১২৪*, জহুরুল ১, মোশাররফ ৪১, আলআউদ্দিন ১২, তাইজুল ০*; কামরুল ৬৪/১, আল-আমিন ২৫/১, ডি সিলভা ৪৬/৫, সৌহরাওয়ার্দি ৩৮/১, মজিদ ২১/০, মাহবুবুল ৪৪/০, ডলার ২৫/০)।

ফল : লেজেন্ডস অব রূপগঞ্জ ২ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : পবন নেগি (রূপগঞ্জ)

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add