for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ জুন ২০১৬, শনিবার, ১৫:৩৫:১১

ম্যসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করেছে চিলি। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
৪৬ মিনিটে ভিদালের গোলে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়ন চিলি৷ যদিও ৬১ মিনিটে ক্যাম্পোসের গোলে সমতায় ফেরে বলিভিয়া৷ ম্যাচের অতিরিক্ত সময় ভাগ্যের জোরে পেনাল্টি পেয়ে যায় চিলি৷ গোল করতে ভুল করেন বায়ার্ন মিউনিখের ফুটবলার৷ যদিও পেনাল্টিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে৷ সহকারী রেফারি হ্যান্ডবলের সংকেত দিয়েছিলেন। ইনজুরি টাইমে ডি বক্সের ভেতর হাতে বল লাগানোর অপরাধে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এ সময় দু’জনকে হলুদ কার্ডও দেখান। শেষ পর্যন্ত স্পট কিক থেকে গোল করে চিলির জয় নিশ্চিত করেন ভিদাল। শেষ ম্যাচে চিলি মুখো্মুখি হবে পানামার৷ ইতিমধ্যেই বলিভিয়া টুর্নামেন্ট থেক ছিটকে গেছে৷
For add
For add
For add
For add
for Add