for Add
নিজস্ব প্রতিবেদক : ১০ জুন ২০১৬, শুক্রবার, ২২:০২:৪৯
শতবর্ষী কোপায় চিলির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারেন নি অধিনায়ক লিওনেল মেসি। তবে মেসিকে ছাড়াই টুর্নামেন্টের আগের বারের চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে শুরুটা দারুন করে আর্জেন্টিনা। আসরের অন্যতম শিরোপা প্রত্যাশী দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আগামীকাল (শনিবার)। সকাল সাড়ে সাতটায় শুরু ম্যাচে মেসিবাহিণীর প্রতিপক্ষ পানাম।
র্যাংকিংয়ে এই মূহুর্তে ৫৬ নম্বরে থাকা পানামার শুরুটাও হয়েছে জয় দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারায় তারা। প্রথম ম্যাচ শেষে আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে গ্রুপের শীর্ষে আছে পানামা। তবে তারকাদ্যুতি, অর্জন, খেলোয়াড়দের পারফরম্যান্স আর মুখোমুখি লড়াই-সবদিক থেকে আর্জেন্টিনার চেয়ে অনেক পিছিয়ে পানামা। এর পরও এ ম্যাচ নিয়ে কোনো ভয় পাচ্ছেন না দলটি। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে দলটির কোচ হের্নান গোমেস বলেছেন, ‘আর্জেন্টিনার মুখোমুখি হতে ভয় পাই না আমরা। তারা বিশ্বকাপ ও কোপা আমেরিকার রানার্সআপ, কিন্তু এটা আমাদের ভীত করে না।’
ফিফা র্যাংকিংয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা দলের তারকা ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন অবশ্য সব কিছুর পরও সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিলেন, ‘চিলির বিপক্ষে ভালো ফল ছিল, কিন্তু আমাদের কোনো প্রতিপক্ষকেই উপেক্ষা করা উচিৎ নয়। এটা খুব কঠিন এক কোপা এবং সব ম্যাচই খুব কঠিন হবে।’
For add
For add
For add
For add
for Add