for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ জুন ২০১৬, বৃহস্পতিবার, ২০:৫১:১৭

অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর নিয়ে মিলেছে ইতিবাচক খবর। সফরটি হতে পারে আগামী বছরের প্রথমার্ধে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দিয়েছে এমন ইঙ্গিত। আজ (বৃহস্পতিবার) নিজস্ব ওয়েবসাইটে ২০১৬-১৭ ক্রিকেট মৌসুমের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। তাতে দেখা যাচ্ছে, ২০১৭ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতে বেঙ্গালুরু, ধর্মশালা, রাঁচি ও পুনেতে চার টেস্টের একটা সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সফরের পাশেই একটা ফাঁকা সময় আছে ভারতের। ফাঁকা এই সময়ে টেস্টটি আয়োজিত হতে পারে। সম্ভাব্য ভেন্যু হায়দরাবাদ।
ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের পর আগামী বছরের মার্চে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগেই বাংলাদেশ এই টেস্টটি খেলতে চায়। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সেটিই বললেন, ‘আমাদের সঙ্গে বিসিসিআইয়ের নিয়মিত যোগাযোগ তো চলছেই। তারা আমাদের কাছে সম্ভাব্য সূচি চেয়েছিল। আমরা জানুয়ারি-ফেব্রুয়ারির মাঝে একটা সময় জানিয়েছি।’
For add
For add
For add
For add
for Add