for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ জুন ২০১৬, বুধবার, ২১:০০:৫০
চার বছরেরও বেশি সময় পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ফারভেজ মাহারুফ। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার জন্য লঙ্কান দলে সুযোগ পেলেন তিনি। তার সঙ্গে দলে ফিরেছেন চলতি ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা উপুল থারাঙ্গা।
সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে মাহারুফ সবশেষ খেলেছিলেন ২০১২ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে ঢাকায় হেরে যাওযা ম্যাচে। ৩১ বছর বয়সী ক্রিকেটার এবার দলে ফিরলেন ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সে। শ্রীলঙ্কার ঘরোয়া একদিনের প্রতিযোগিতার সবশেষ আসরে ৫ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। নেতৃত্ব দিয়েছেন ননডেসক্রিপ্টস ক্রিকেট ক্লাবের শিরোপা জয়ে।
থারাঙ্গার অপেক্ষাটা অবশ্য এত দীর্ঘ ছিল না। গত বছরের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর হারিয়েছিলেন জায়গা। একসময় শ্রীলঙ্কার ওয়ানডে দলে নিয়মিত মুখ বেশ ক বছর ধরেই আছেন আসা-যাওয়ার মধ্যে। আরও একবার সুযোগ পাচ্ছেন জায়গা পাকা করার।
ওয়ানডে দলে মারুফের সঙ্গে আরও যোগ দেবেন অলরাউন্ডার দানুসকা গুনাথিলকা, লেগস্পিনার সেকুগে প্রসন্ন, অফস্পিনার সুরাজ রনদিপ ও ব্যাটসম্যান উপল থারাঙ্গা।
আগামী ১৬ ও ১৮ জুন আইরিশদের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। আর ২১ জুন থেকে ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে অ্যাঞ্জেলো ম্যাথুজের দল।
For add
For add
For add
For add
for Add