for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ জুন ২০১৬, বুধবার, ১২:৪৮:২৪
উদ্বোধনী ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হারায় হতাশই হয়েছিল কোপা আমেরিকার আয়োজক যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয় ম্যাচেই দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। কোস্টারিকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েই কোয়ার্টার ফাইনালের আশা তৈরী করেছে যুক্তরাষ্ট্র। শিকাগোর সোলজার স্টেডিয়ামে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় যুক্তরাষ্ট্র। ৯ মিনিটে পেনাল্টি থেকে গোলের খাতায় নাম লেখান ক্লিন্ট ডেম্পসি। ৩৭ মিনিটে জারমেইন জোনস ও ৪২ মিনিটে স্ট্রাইকার ববি উডের গোল দু’টিও আসে ডেম্পসির পাস থেকে।
বেশিরভাগ সময় প্রাধান্য নিয়ে খেলেও গোলের দেখা পায়নি কোস্টারিকা। উল্টো নির্ধারিত সময়ের তিন মিনিট আগে তারা আরেকটি গোল হজম করে বসে। যুক্তরাষ্ট্রের চতুর্থ গোল উদযাপনের মধ্যমণি হন বদলি হিসেবে নামা স্ট্রাইকার গ্রাহাম জুসি। ম্যাচ শেষে উড়ন্ত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন জার্গেন ক্লিন্সম্যান।
For add
For add
For add
For add
for Add