for Add

প্রতিশোধে শুরু আর্জেন্টিনার

Argentina
ম্যাচটির সঙ্গে প্রতিশোধটাকে টানতে চাননি আর্জেন্টিাইন কোচ মার্টিনো। তিনি যতই সেটা বলনু, আর্জেন্টাইন খেলোয়াড়দের মনে যে প্রতিশোধের আগুন ছিল তা বলার অপেক্ষা রাখেনা। গত কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারের হারের সে মধুর প্রতিশোধ নিয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। আজ (মঙ্গলবার) সকালে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে ম্যারাডোনার দেশ ২-১ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন চিলিকে।

লিওনেল মেসি না থাকলেও যে আর্জেন্টিনা জিততে পারে তা আরও একবার প্রমাণ করলেন গঞ্জালো হিগুয়াইন, অ্যাঞ্জেল ডি মারিয়ারা৷ বিশ্বকাপ রানার্সদের হয়ে গোল দু’টি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া এবং এভার বানেগা৷ চিলির একমাত্র গোলটি ফুয়েনজালিদার৷

সান্টা ক্লারার লেভিস স্টেডিয়ামে লিও মেসিকে ছাড়াই দল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ৷ ফলে প্রথমার্ধে মেসিহীন দলের খেলাও ছিল বেশ খারাপ৷ যদিও খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা৷ নিকোলাসের হেড চিলি গোলকিপারকে পরাস্ত করলেও ক্রসবারে লেগে ফেরত আসে৷ এরপর ২৩ মিনিটে ডি মারিয়ার কর্ণার থেকে রোজোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়৷ সুযোগ পেয়েছিলেন চিলির খেলোয়াড়রাও৷ ৩০ মিনিটে অ্যালেক্সিস স্যাঞ্চেজের শট দুর্দান্ত ভাবে বাঁচান রোমেরো৷ প্রথমার্ধে দু’দলের কেউই গোলমুখ খুলতে পারেনি৷

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অবশ্য আক্রমনে ঝাঁপায় আর্জেন্টাইন খেলোয়াড়রা৷ ৫১ মিনিটে বানেগার পাস থেকে পেনাল্টি বক্সের একদম মাথা থেকে দুরন্ত শটে গোল করেন ডি মারিয়া৷ সেই সঙ্গে এক গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা৷ এর ঠিক আট মিনিট পর একইভাবে দ্বিতীয় গোলটিও তুলে নেন তাঁরা৷ এবার দি মারিয়ার পাস থেকে গোল করেন বানেগা৷ যদিও তাঁর শটটি চিলির ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হওয়ায় ব্র্যাভো ঠিক বুঝতে পারেননি৷ দু’গোলে এগিয়ে যাওয়ার পর আরও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা৷ সেগুলো কাজে লাগাতে পারলে ব্যবধান আরও বাড়ত৷ অতিরিক্ত সময়ে চিলির হয়ে সান্তনাসূচক গোলটি করেন ফুয়েনজালিদা৷

গ্রুপের অন্য ম্যাচে পানামা বড় অঘটন ঘটিয়েছে৷ ২-১ গোলে তাঁরা হারিয়ে দিয়েছে নিজেদের থেকে অপেক্ষাকৃত শক্তিশালী বলিভিয়াকে৷

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add