for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ জুন ২০১৬, সোমবার, ২১:০২:২৭
গত বছর নিজেদের আঙিনায় ফাইনালে টাইব্রেকারে লিওনেল মেসিদের হারিয়ে কোপা আমেরিকায় নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জিতেছিল চিলি। ব্রাজিল বিশ্বকাপের পর একে একে দুটি শিরোপা সেবার মুঠো থেকে বেরিয়ে গিয়েছিল মেসিদের। কোপার শতবর্ষী আয়োজনে নিজেদের প্রথম ম্যাচেই সেই চিলির বিপক্ষেই মাঠে নামছে আর্জেন্টিনা। আগামীকাল (মঙ্গলবার) সকাল আটটায় মুখোমুখি হবে সর্বশেষ কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট।
সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় দুই দল অবশ্য বিপরীত মেরুতে দাড়িয়ে। চিলি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও দলটির সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালে তাদের শিরোপা ধরে রাখার পক্ষে বাজি ধরার লোক হয়ত খুব বেশি পাওয়া যাবে না। অপরদিকে তারকায় ঠাসা আর্জেন্টিনা কোপা আমেরিকায় শতবর্ষী আসরের অন্যতম ফেভারিট। যদিও এই মূহুর্তে দলটির একটু হলেও অস্বস্থিতে। চিলির বিপক্ষে যে লিওনেল মেসিকে পাচ্ছে না তাঁরা। চোটের কারনে খেলা হচ্ছে না ক্ষুদে জাদুকরের।
তারপরও জয় দিয়ে মিশন শুরু করেতে মরিয়ে কোচ জেরার্ডো মার্টিনো। ১৯৯৩ সালে কোপা আমেরিকা জয়ের পর আর কোনো বড় শিরোপা জেতেনি আর্জেন্টিনা। এবার কোপা জয় করে সেই বন্ধাত্ব ঘোচাতে চায় দলটি।
For add
For add
For add
For add
for Add