for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ জুন ২০১৬, সোমবার, ২০:১৩:৫০
জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের শূন্য পদ পূরনের আকিব জাভেদকে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের সাবেক এ পেসারকে পেতে বেশ আগ্রহই দেখিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম জানাচ্ছে, বোলিং কোচ হওয়ার ব্যাপারে বাংলাদেশের প্রস্তাব আকিব জাভেদ ফিরিয়ে দিয়েছেন। পাকিস্তানের দৈনিক দ্য নেশন আকিবকে উদ্ধৃত করে খবরে লিখেছে ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে বোলিং কোচের পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। আমি মনে করি, এই দায়িত্ব নেওয়ার সময় এটি নয়। আমি কিছু দিন আগেই লাহোর কালান্দার্সে যোগ দিয়েছি। এই মুহূর্তে আমার পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়া সম্ভব নয়।’
সম্প্রতি আরব আমিরাতের প্রধান কোচের পদ থেকে অব্যাহতি নিয়ে আকিব পিএসএলের দল লাহোর কালান্দার্সের অন্যতম পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার ইচ্ছা জানিয়েছিলেন, কিন্তু পিসিবি এই পদে আবেদনপত্র আহ্বান করলে তিনি আবেদনপত্র জমা দিতে চাননি।
আকিব জাভেদ আগ্রহী না হলেও হিথ স্ট্রিকের বিদায়ের পর বাংলাদেশ দলের বোলিং কোচের সম্ভাব্য তালিকায় আছেন চামিন্ডা ভাস, চম্পকা রমানায়েকে ও ভেঙ্কটেশ প্রসাদের মতো সাবেক পেসাররা।
For add
For add
For add
For add
for Add