for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ জুন ২০১৬, রবিবার, ২০:০৪:৩২
প্রথম বারের মত ভারতের মাটিতে টেস্ট খেলতে আগষ্টে সিমান্তের ওপারের দেশটিতে যাওয়ার কথা মাশরাফিদের। কিন্তু এই সফর নিয়ে নাটকের যেন শেষ নেই।কখনও শোনা যায় সফর হবে, আবার কখনও নেতিবাচক উত্তর মেলে। গতকাল (শনিবার) যেমন খবর প্রকাশ হয় অনিশ্চিত টাইগারদের ভারত সফর।
অবশেষে এ বিষয়ে জানা গেল বিসিবি সভাপতি নাজমুল হাসানের প্রতিক্রিয়া। আজ (বরিবার) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘ভারত সফর নিয়ে ওদের সঙ্গে যখনই কথা হচ্ছে, ওরা নিশ্চিত করছে খেলা হবে। তবে ওরা এখন পর্যন্ত নিশ্চিত করে আমাদের কোনো তারিখ দিচ্ছে না। এখন পর্যন্ত তো সব কথা হয়েছে মুখে-মুখে, গতকালই আমাদের সিইও ওদের একটা চিঠি পাঠিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তিনি জানতে চেয়েছেন, ওদের সঙ্গে আমাদের খেলাটা কবে।’
For add
For add
For add
For add
for Add