for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ জুন ২০১৬, রবিবার, ১৯:৪৩:৫৩
হিথ স্ট্রিকের বিদায়ের পর নতুন বোলিং কোচের সন্ধানে রয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার আকিব জাভেদকে বিসিবি টাইগারদের বোলিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন খোদ বিসিবি সভাপতি। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তও জানা যাবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ (রবিবার) বিসিবি কার্যালয়ে কোচ, অধিনায়ক ও বোর্ড ডিরেক্টরদের সঙ্গে মিটিং করেন বিসিবি প্রেসিডেন্ট।মিটিং শেষে পাপন বলেন, ‘আকিব জাভেদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। মঙ্গলবারের মধ্যে হ্যাঁ কিংবা না একটা কিছু সিদ্ধান্ত নিতে পারবো। এর সঙ্গে বিকল্প হিসেবে কার কার সঙ্গে যোগাযোগ করা যায় তার একটা তালিকা তৈরি করেছি।’
উল্লেখ্য, আকিব জাভেদ ছাড়াও বিসিবির পছন্দের তালিকায় ছিলেন শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস, টাইগারদের সাবেক বোলিং কোচ চম্পকা রামানায়েকে ও ভারতের ভেঙ্কটেশ প্রসাদ।
For add
For add
For add
For add
for Add