for Add
নিজস্ব প্রতিবেদক : ১ জুন ২০১৬, বুধবার, ১৭:৫৮:০৯
প্রায় দু মাস ছুটি কাটিয়ে আজ (বুধবার) রাত ৯ টায় ঢাকায় ফিরছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মূল কোচ চান্দিকা হাথুরুসিংহে। গত কয়েকদিনের আলোচিত বিসিবির নির্বাচক প্যানেলের চুক্তির জন্য তিনি ঢাকায় আসছেন বলে বিসিবির এক সূত্র জানিয়েছে।
এছাড়াও চলতি মাসেই শেষ হবে হাথুরুসিংহের সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোচের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধান কোচ হিসাবে তার চুক্তির মেয়াদ মৌখিকভাবে বাড়ানো হলে তার আনুষ্ঠানিক চুক্তি করবেন তিনি। জানা গেছে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন শ্রীলঙ্কান এই কোচ।
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ঢাকায় দুই দিন থাকার পর ছুটিতে যান হাথুরুসিংহে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোন খেলা না থাকায় এ সময় তিনি নিজ দেশ শ্রীলংকায় ছুটি কাটিয়েছেন। তবে বিসিবি চাচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তাকে সম্পৃক্ত করতে। সে লক্ষ্যেই চুক্তির আওতায় এনে বিসিবির নির্বাচক প্যানেলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তিনি।
For add
For add
For add
For add
for Add