for Add
নিজস্ব প্রতিবেদক : ৩১ মে ২০১৬, মঙ্গলবার, ১৭:৪৩:৩২
আইপিএলে নিজ দল হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করে গতরাতে (সোমবার) দেশে ফিরেছেন বাংলাদেশের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান। বিমানবন্দরে তাঁকে বিরোচিত সংবর্ধনা দিয়ে বরণ করে নেয়া হয়। আইপিএল শেষে এখন কাউন্টি নিয়ে আলোচনা সবার মুখে। কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলার কথা মুস্তাফিজের। তবে বিসিবি থেকে মুস্তাফিজের কাউন্টিতে খেলার ছাড়পত্র নিয়ে সংশয় আছে। কারন বোলিং বিস্ময়কে দেখে শুনে ব্যাবহার করতে চায় বিসিবি। মুস্তাফিজের কাউন্টি থেলতে যাওয়াটা এখন নির্ভর করছে তিনি কতটা ফিট আছের তার উপর।
আজ (মঙ্গলবার) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর সঙ্গে দেখা করেন মুস্তাফিজ। বিসিবির চিকিৎসক এবং ট্রেনার তার বেশ কিছু পরীক্ষা-নীরিক্ষা করিয়েছেন।পরীক্ষা-নীরিক্ষাগুলোর রিপোর্ট পেতে দু-দিন অপেক্ষা সময় লাগবে। মুস্তাফিজের পরীক্ষা-নীরিক্ষার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়েছেন, পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে তিনি কতটা ফিট এবং এরপরই জানা যাবে তিনি আসলে কাউন্টি খেলতে যেতে পারবেন কি না।
সুজন বলেন, ‘একটানা বেশ কয়েকটা টুর্নামেন্ট খেলার ফলে ফিজিক্যাল কিছু সমস্যা হয়েছে। মুস্তাফিজ আইপিএল থেকে ফিরেছে গত রাতে। আমরা তাকে একটি অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে নিচ্ছি। আমাদের ফিজিও এবং ডাক্তার যারা রয়েছেন তারা দেখছেন। মূলত এইসবের রিপোর্ট পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো।’
মুস্তাফিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হবে কি না এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘বোর্ডে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো। বোর্ড অবশ্যই তার প্রতি সহানুভূতিশীল এবং তার শারীরিক অবস্থা বুঝে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে কোথায় খেলবে এ ব্যাপারে বোর্ড অবশ্যই দেখবে।’
For add
For add
For add
For add
for Add