for Add

চেস্টার লি টেস্ট

শচীনকে ছাপিয়ে কুক

cook

শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শের নতুন রেকর্ড গড়েছেন অ্যালিস্টার কুক। আজ ( সোমবার) চেস্টার লি টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ রান করতেই ইংল্যান্ডের প্রথম এবং ইতিহাসের ১২তম ক্রিকেটার টেস্টের ১০ হাজারী রান ক্লাবে ঢুকে পড়লেন কুক।

টেন্ডুলকার ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ২০০৫ সালের ১৬ মার্চ, কলকাতার ইডেন গার্ডেনে। যেদিন তার বয়স ছিল ৩১ বছর ৩২৬ দিন। কুক সেটা করলেন ৩১ বছর ১৯৫ দিন বয়সে। মানে টেন্ডুলকারের চেয়েও পাঁচ মাস কম বয়সে কীর্তিটা গড়ে ফেললেন কুক। একটা দিক দিয়ে অবশ্য টেন্ডুকালের পেছনেই থাকলেন কুক। কুক ১০ হাজারী ক্লাবে ঢুকলেন ২২৬ ইনিংস। টেন্ডুলকারের লেগেছিল ১৯৫ ইনিংস।

আজই এই কীর্তিটা গড়ে ফেলার জন্য কুক বিশেষ ধন্যবাদ জানাতে পারেন দিনেশ চান্ডিমালকে! ৯৯৮০ রান নিয়ে চেস্টার লি টেস্ট শুরু করলেও কুক প্রথম ইনিংসে আউট হন মাইলফলক থেকে ৫ রান দূরে থাকতে, ১৫ রান করে। দ্বিতীয় ইনিংসে যে ব্যাট করার সুযোগ পেলেন সে চান্ডিমালের দুর্দান্ত ইনিংসটির জন্যই। ইংল্যান্ডের ৪৯৮/৯ রানের জবাবে ১০১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস।
৩৯৭ রানে পিছিয়ে থেকে ফলোঅন করতে নামা শ্রীলঙ্কাকে ইনিংস হারের শঙ্কাই চোখ রাঙাচ্ছিল। শঙ্কাটা আরও গাঢ় হয় ২২২ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলার পর। দেশের বাইরে প্রথম সেঞ্চুরি (১২৬) করে চান্ডিমাল ইনিংস হারের শঙ্কা মুছে দিয়ে শ্রীলঙ্কাকে এনে দেন ৭৮ রানের লিড। কুক পেয়ে যান দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে রেকর্ড গড়ার সুযোগ! নয়ান প্রদীপকে মিডউইকেট দিয়ে চার মেরে ইংলিশ অধিনায়ক নাম লেখান ইতিহাসের পাতায়।

অনন্য এই অর্জনটাকে কুক রাঙিয়ে দিয়েছেন জয়ের রঙেও। হেলস আউট হয়ে গেলেও কুক ফিরেছেন দলকে জিতিয়ে। ১ উইকেট হারিয়েই  ৭৯ রানের লক্ষ্যে পৌঁছে গেছে ইংল্যান্ড। ৪৭ রান করে অপরাজিত থাকেন কুক। ৯ উইকেটের এই জয়ে নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের সিরিজ জয়ও। কারণ প্রথম টেস্টেও ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ৮৮ রানে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add