for Add

প্রিমিয়ার হকি লিগ

মোহামেডান-আবাহনীর মর্যাদার লড়াই ড্র

 

hockey-msc-vs-akc

মোহামেডান ও আবাহনীর মধ্যেকার প্রিমিয়ার ডিভিশন হকি লিগের মর্যাদার লড়াইটি ড্র হয়েছে ২-২ গোলে। আজ (রবিবার) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাকর এ খেলা আক্রমণ পাল্টা-আক্রমণে জমে উঠলেও মোহামেডান তাদের নিয়ন্ত্রিত আগ্রাসনে তুলে নেয় খেলার প্রথম গোল। দুই পাকিস্তানি ফরোয়ার্ড ওমর ভুট্টো ও সালমান হোসেন এবং রাসেল মাহমুদ জিমির স্টিকওয়ার্কে চাপের মুখে ছিল আবাহনী রক্ষণভাগ। সাত মিনিটে জিমির স্কয়ার পাসে পোস্ট থেকে এক ফিট দূরে দাঁড়ানো রুবেল হোসেন গোল করতে ব্যর্থ হন। পরের মিনিটেই ম্যাচের প্র্রথম পেনাল্টি কর্নার পায় মোহামেডান। অল পাকিস্তানি কম্বিনেশনে এগিয়ে যায় সাদা-কালো শিবির। সালমান হাসান,তাসওয়ার আব্বাসের পুশ স্টপের পর মো.ইমরান হিট না করে বল আবার পাঠিয়ে দেন তাসওয়ার আব্বাসের কাছে। আলতো পুশে বল বোর্ডে লাগিয়ে দেন তিনি।

গোল হজম করে দমে যায়নি আবাহনী। মাঝমাঠ থেকে লম্বা পাওয়ারের ওপর নেওয়া পাসে মোহামেডানের ডিফেন্সের গ্যাপ খুঁজে বের করার কৌশল সফল হয় আবাহনীর। রোম্মান সরকারের নেওয়া হিট মোহামেডান ডিফেন্ডার চন্দন ঠিকমতো ক্লিয়ার করতে না পারার কারণে পেনাল্টি কর্নার পায় আবাহনী। শাফকাত রাসুল,বিপ্লব তৌশিক আরশাদের কম্বিনেশনে আনে সমতা।

গোল করার পর উল্টো চিত্রের দেখা মেলে; আধিপত্য নিয়ে নেয় আবাহনী। শাফকাত রাসুল, তৌসিক আরশাদ ও রোম্মান সরকারের স্টিকওয়ার্ক মাঝ মাঠের নিয়ন্ত্রন এনে দেয় আবাহনীকে। এরই ধারাবাহিকতায় ২৮ মিনিটে মো. ইরফানের করা আরেকটি লং হিট খুঁজে পায় শাফকাত রাসুলকে। আর্চের বাম প্রান্ত থেকে জোরালো রিভার্স হিটে তিনি বল আছড়ে ফেলেন বোর্ডে।

দ্বিতীয়ার্ধের ১২ বা খেলার ৪৭ মিনিটে সমতা আনে মোহামেডান। পেনাল্টি কর্নারের বৈচিত্র্যের ফসল ছিল এটি। সালমান যে পুশটি নেন তা স্টপ করেননি কেউই; তাসওয়ার আব্বাস বল রিসিভ করেন এবং জায়গা করে নিয়ে জোরালো হিটে করেন মোহামেডানের দ্বিতীয় গোল।

দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে আবাহনী গোলরক্ষক অসিম গোপকে একা পেয়েও বল তার প্যাডে মারেন। আবাহনীও সুযোগ মিস করে ৬২ মিনিটে। তৌসিক আরশাদের হিটে পোস্টের খুব কাছে থেকে পুশ করতে পারেননি দলটির পাকিস্তানি ফরোয়ার্ড শাকিল আব্বাসি। ৬৮ মিনিটে হংকংয়ের আম্পায়ার থালেদ মোহামেডানকে একটি পেনাল্টি কর্নার দিলেও পরে তা প্রত্যাহার করে নেয়। আর এরপরেই ঘটে বিপত্তি; উত্তপ্ত হয়ে ওঠে গ্যালারি। খেলা বন্ধ থাকে প্রায় ২৫ মিনিট। পরে হকি ফেডারেশনের কর্মকর্তাদের হস্তক্ষেপে খেলা শুরু হয়। বাকি দুই মিনিটে আর কোনও গোল হয়নি। পাঁচ খেলায় মোহামেডানের সংগ্রহ ১৩ পয়েন্ট আর আবাহনীর ১১।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add