for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

স্কুলে ধরাশায়ী মোহামেডান

salman-cricketer

আগের ৮ ম্যাচে একটি মাত্র জয় ক্রিকেট কোচিং স্কুলের। সেই পুঁচকে দলের বিপক্ষে ২৫ ওভারে ১৪৯ রানের লক্ষ্য, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মোহামেডানের তো তুড়ি মেড়েই জিতে যাওয়ার কথা! কিন্তু সহজ সেই পথটাই মোহামেডানের জন্য হয়ে গেল দুর্গম-গিরি। মোহামেডানকে ১১৭ রানে বেধে ফেলে ক্রিকেট কোচিং স্কুল জিতল ৩১ রানে। এই হারের পরও অবশ্য ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই মোহামেডান। প্রাইম দোলেশ্বরেরও ৯ ম্যাচে ১২ পয়েন্ট। তবে রানরেটে এগিয়ে থাকায় মোহামেডান শীর্ষে। দ্বিতীয় এই জয়ে ক্রিকেট কোচিং স্কুল ১৩ দলের লিগে ১২ নম্বরে। সবার নিচে কলাবাগান ক্রিকেট একাডেমী।

বৃষ্টির কারণ গতকাল (শনিবার) ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ম্যাচটা নেমে আসে ২৫ ওভারে। তবে ক্রিকেট কোচিং স্কুল ২৪.৫ ওভারেই অলআউট হয়ে যায় ১৪৯ রানে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে মোহামেডানের জয়ের লক্ষ্যও স্থির হয় ২৫ ওভারে ১৪৯ রান। এই লক্ষ্য তাড়ায় মোহামেডান ২.২ ওভারে বিনা উইকেটে ১৩ রান করতেই আবার নামে বৃষ্টি। আজ (রবিবার) রিজার্ভ ডেতে মোহামেডানের শুরুটাই যেন হয় বিপদের ঘণ্টা ধ্বনি শুনে। দিনের শুরুতেই শুরু হয়ে যায় মোহামেডান ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল।

যার শুরুটা নাঈম ইসলামকে দিয়ে। এরপর একে একে ফিরে যান অধিনায়ক মুশফিকুর রহিম, ইজাজ আহমেদ, আরিফুল, মানহাস, ফয়সাল হোসেন। ৫৩ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলা মোহামেডান জয়ের রাস্তা আর খুঁজে পায়নি। সাতে নেমে নাজমুল হোসেন মিলন ২৫ রান ও আটে নেমে হাবিবুর রহমান ২০ রানের ইনিংস খেলেছেন বটে। তারপরও মোহামেডান ২১ ওভারে অলআউট হয়েছে ১১৭ রানে।

ক্রিকেট কোচিংয়ের হয়ে মেহরাব হোসেন ১৪ রানে নিয়েছেন ৪ উইকেট। সালমান হোসেন ২৭ রান দিয়ে ৩টি। সালমান ব্যাট হাতেও করেছিলেন দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান। তার এই ইনিংসের সুবাদেই ক্রিকেট কোচিং করতে পেরেছিল ১৪৯ রান। ম্যাচসেরার পুরস্কারটি তাই পেয়েছেন তিনিই।

সংক্ষিপ্ত স্কোর

ক্রিকেট কোচিং স্কুল : ২৪.৫ ওভারে ১৪৯ (পিনাক ১, রাজিন সালেহ ১০, সাইফ ১৩, সালমান ৫৮, অমিত ২৪, মেহরাব ০, সাঈদ ০, উত্তম ২৩*, মাসুম ৯, আশরাফুন নবী ০, শাওন ১; শুভাশিস ২২/১, হাবিবুর ২৩/২, নাঈম ইসলাম জুনিয়র ২৮/১, এনামুল জুনিয়র ৩২/১, নাঈম ইসলাম ১৩/০, আরিফুল ২৯/৩)।

মোহামেডান : ২১ ওভারে ১১৭ (ইজাজ ৩৫, নাঈম ইসলাম ৫, মুশফিক ৪, মানহাস ২, আরিফুল ০, ফয়সাল ৬, নাজমুল ২৫, হাবিবুর ২০, নাঈম জুনিয়র ৮, এনামুল জুনিয়র ৪, শুভাশিস ০*; মাসুম ২২/০, শাওন ২৬/১, সালমান ২৭/৩, মেহরাব ১৪/৪, সাইফ ২৮/১)।

ফল : ক্রিকেট কোচিং স্কুল ৩১ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : সালমান হোসেন (ক্রিকেট কোচিং স্কুল)।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add