for Add

কে হচ্ছেন টাইগারদের বোলিং কোচ ?

bbbbb
হিথ স্ট্রিকের পদত্যাগের পর কে হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ-তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। গত বৃহস্পতিবার বিসিবিকে মেইল করে পদত্যাগের কথা জানিয়েছেন স্ট্রিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ‘বাংলাদেশে আর আসা হচ্ছে না তাঁর। পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন স্ট্রিক।’

বাংলাদেশ দলের সাবেক শ্রীলঙ্কান বোলিং কোচ চম্পকা রমানায়েকে, ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ ছাড়া, শ্রীলঙ্কার চামিন্দা ভাস এবং পাকিস্তানের আকিব জাভেদ আছেন বিসিবি’র পছন্দের তালিকায়। শ্রীলঙ্কা ক্রিকেট অ্যাকাডেমির হেড কোচ রমানায়েকের চুক্তি ২ বছরের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বাড়িয়ে দেওয়ায় তাঁর আশা ছেড়েই দিতে হচ্ছে বিসিবিকে। বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব নিতে ইচ্ছুক নন, তা জানিয়ে দিয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ। ২০১৫ সালের এপ্রিলে শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ায় চামিন্দা ভাসকে চাইলেই পাবে বিসিবি। কোচিং স্টাফ বেছে নেওয়ার ক্ষেত্রে হেড কোচ হাতুরুসিংহের মতামত নিলে চামিন্দা ভাসের নামটিই গুরুত্ব পাবে। কারণ এর আগে কন্ডিশনিং কোচ হিসেবে শ্রীলঙ্কার মারিও ভিল্লাভারানকে বিসিবি ২ বছরের জন্য নিযোগ দিয়েছে হাতুরুসিংহেরই সুপারিশে। ইংলিশ ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকে বেছে নেওয়ার ক্ষেত্রেও নাকি হাতুরুসিংহের পছন্দকে বিসিবি গুরুত্ব দিয়েছে। তবে চলতি বছরের এপ্রিলে আমিরশাহি ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছেড়ে এখন ফাঁকা থাকায় পাকিস্তানের প্রাক্তন পেসার আকিব জাভেদকেই নাকি বিসিবি’র বেশি পছন্দ। তার সঙ্গে নাকি প্রাথমিক আলাপও সেরে ফেলেছে বোর্ড। বিসিবি’র এক সূত্রের দাবি-আকিব জাভেদকেই পেয়ে যাবেন দারা।

২২ টেস্ট এবং ১৬৩ ওয়ানডে ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন কোচ আকিব জাভেদ, না ৩৫৫টি টেস্ট এবং ৪০০ ওয়ানডে উইকেট শিকারী বাঁ হাতি পেস বোলার চামিন্দা ভাস, পরবর্তী কোচের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আর কয়েক দিন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add