for Add

আবারও ইউরোপ-সেরা রিয়াল

ronaldo-tropgy

প্রতিশোধের আগুন ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকদের চোখে। রিয়াল মাদ্রিদ ছিল আরেকটি শিরোপা উল্লাসে মেতে উঠার অপেক্ষায়। শেষ পর্যন্ত স্বপ্ন পুরণ হয়েছে দ্বিতীয় দলটির। অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

টাইব্রেকারে ক্রিস্টিয়ানো রোনালদোর শটটা জালে জড়ানোর পরই উৎসব শুরু করে দিল মাদ্রিদ সহ গোটা বিশ্বের রিয়াল সমর্থকরা৷ আর করবেনই বা না কেন? মৌসুমের শুরুটা খারাপ করলেও তাঁদের দল যে আবার ইউরোপ সেরা৷ একবার নয় ১১ বার ট্রফি গেলো রিয়ালের ঘরে৷ ২০১৪ সালের ফাইনালে হারের বদলা নেওয়া হল না দিয়েগো সিমিওনের শিষ্যদের৷ অন্যদিকে, রিয়ালের কোচ হিসেবে প্রথম ট্রফি জয়ের স্বাদ পাওয়ার পাশাপাশি ‘অভিশপ্ত’ সান সিরোতে প্রথমবার দলকে ম্যাচ জেতালেন জিনেদিন জিদান৷ আগে খেলোয়াড় হিসেবে আর এখন কোচ হিসেবে এই খেতাব জিতলেন ‘জিজু’৷ ১-১ গোলে ম্যাচ শেষ হওয়ার পর ফাইনালের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ গোলে ম্যাচ জিতে ইতিহাসের পাতায় নাম তুলে নেয় রিয়াল।

zidane
৬ মিনিটের মাথায় অল্পের জন্য গোল পায়নি রিয়াল৷ পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া গ্যারেথ বেলের ফ্রি-কিকে ক্যাসেমিরো পা ছোঁয়ালেও দলের পতন রোধ করেন অ্যাটলেটিকো গোলরক্ষক ও’ব্ল্যাক৷ ১৫ মিনিটে অবশ্য আর শেষ রক্ষা হয়নি৷ টনি ক্রুজের ফ্রি কিক থেকে ভেসে আসা বল বেল ফ্লিক হেডে গোলপোস্টের সামনে পাঠান৷ সেখানে ওঁত পাতা শিকারীর মতো সুযোগ পেয়ে বল জালে জড়িয়ে দেন রিয়াল অধিনায়ক সের্জিও র‍্যামোস৷ দু’বছর আগে লিসবনে অনুষ্ঠিত ফাইনালে একইভাবে অ্যাটলেটিকোর হৃদয় ভেঙেছিলেন তিনি৷ সেই ফাইনালের পর এদিন প্রথম চ্যাম্পিয়ন্স লিগে গোল পেলেন র‍্যামোস৷ এরপর কোকে-গাবিরা কয়েকটি সহজ সুযোগ পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হন৷ফলে প্রথমার্ধের শেষ ১-০ গোলে এগিয়ে ছিল রিয়াল৷

ronaldo-tropgy2

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর তিন মিনিটের মধ্যে পেপের ভুলে পেনাল্টি পায় সিমিওনের ছেলেরা৷ কিন্তু তা থেকে গোল করতে ব্যর্থ হন অ্যান্টোনিও গ্রিজম্যান৷ তাঁর শট পোস্টে লেগে প্রতিহত হয়৷ ৫৫ মিনিটে মাত্র ৬ গজ দূর থেকে নেওয়া সাভিচের শট পোস্টের উপর দিয়ে উড়ে যায়৷ অন্যদিকে, প্রতি আক্রমনে ৭১ মিনিটে নেওয়া বেঞ্জিমার শট বাঁচিয়ে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক৷ ৭৮ মিনিটে ফের একবার ও’ব্ল্যাক ত্রাতার ভূমিকায় অবতীর্ন হন৷ কিন্তু বেলের ফিরতি বলে শটের সময় তিনি নিজের জায়গায় ছিলেন না৷ কিন্তু সেক্ষেত্রেও বেঁচে যায় অ্যাটলেটিকো৷ গ্যারেথ বেলের শট গোললাইন সেভ করেন সাভিচ৷ এরপরের মিনিটেই অবশ্য সমতায় ফেরে টোরেস-গ্রিজম্যানরা৷ জুয়ানফ্রানের ক্রস থেকে গোল করে যান পরিবর্ত হিসেবে নামা কারাস্কো৷ এরপর নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের দুই্ অর্ধে দুইদলই গোল করার মতো সুযোগ তৈরি করেছিল৷ কিন্তু কেউই কাজের কাজটি করতে পারেনি৷

ronaldo-tropgy-3

এর ফলে খেলা গড়ায় টাইব্রেকারে৷ যেখানে প্রথম তিনটি শট কেউই মিস করেনি৷ কিন্তু চতুর্থ শটে গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করে বসেন জুয়ানফ্রান৷ এরপর পরবর্তী পঞ্চম শটে রিয়ালের হয়ে রোনালদো গোল করার পরই উচ্ছ্বাসে ভেসে পড়েন রিয়াল খেলোয়াড় থেকে সমর্থকরা৷ উল্টোদিকে আরও একটি ফাইনালে হার মেনে নিতে পারেননি অ্যাটলেটিকো খেলোয়াড় থেকে সমর্থকরা কেউই৷

ronaldo-tropgy.jpg-4

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add