for Add

রিজার্ভ ডেতে দুই ম্যাচ

dhaka-cricketঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম রাউন্ডের প্রথম দিনের খেলার দুটি ম্যাচ রিজার্ভ ডে-তে গড়িয়েছে। বৃষ্টির কারণে মিরপুরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও কলাবাগান ক্রিকেট একাডেমী এবং ফতুল্লায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বাকি খেলা রোববার অনুষ্ঠিত হবে।

শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকালে বৃষ্টির কারণে ২১ ওভারে ম্যাচ নির্ধারিত হয়। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে কলাবাগান একাডেমী। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফলে মাত্র ৮৯ রান করেই সবকটি উইকেট হারায় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া ইরফান শুক্কুর ও তাপস ঘোষ ১২ রান করে করেন। প্রাইম ব্যাংকের হয়ে মনির হোসেন ১২ রান দিয়ে ৩টি উইকেট পান। এছাড়া ২৩ রানে ৩টি উইকেট পান মোহাম্মদ আজিম। প্রথম ইনিংস শেষ হবার পর বৃষ্টি নামলে দ্বিতীয় ইনিংস রিজার্ভ ডেতে নিতে বাধ্য হন আম্পায়াররা।

দিনের অপর ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল থেকেই চলে মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা। কয়েক দফা বৃষ্টির আঘাতের পর রিজার্ভ ডেতে খেলা নিতে বাধ্য হন আম্পায়াররা।

শনিবার সকালে টস জিতে সিসিএসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মোহামেডান। ৮.২ ওভার ম্যাচ গড়ানোর পর বৃষ্টি নামে। ফল ম্যাচ গড়ায় ২৫ ওভারে। পুনরায় ব্যাটিং করতে নেমে ১ বল বাকি থাকতে ১৪৯ রানে অলআউট হয় সিসিএস।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন সালমান হোসেন। ৫২ বলে ৮টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া অমিত মজুমদার ২৪ ও উত্তম সরকার ২৩ রান করেন। মোহামেডানের পক্ষে ২৯ রান দিয়ে ৩টি উইকেট পান আরিফুল হক। এছাড়া ২৩ রানের বিনিময়ে হাবিবুর রহমান পান ২টি উইকেট।

ডিএল পদ্ধতিতে ১৪৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ২.২ ওভার শেষে ১৩ রান করার পর মাঠ আবার বৃষ্টি নামে। ফলে রিজার্ভ ডেতে ম্যাচ গড়ায়। ইজাজ আহমেদ ১২ ও নাঈম ইসলাম ১ রান নিয়ে রোববার সকালে আবার ব্যাটিং করতে নামবেন।

accutane online “talk to the patient and obtain a history and then carry out a physical examination”>talk to the patient and obtain a history and then carry out a physical examination

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add