for Add

আবাহনীর শ্বাসরুদ্ধকর জয়

Shakibদারুণ উত্তেজনাপূর্ণ শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে আবাহনী লিমিটেড। শেষ বলের টান টান উত্তেজনা ছড়িয়ে দারুণ ছন্দে থাকা প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে তিন উইকেটে হারিয়ে দেয় তামিম ইকবালের দল। শেষ মুহূর্তে মোসাদ্দেক হোসেন সৈকতের নাটকীয় ব্যাটিংই জিতিয়ে দিল আবাহনীকে।

এ জয়ে সুপার সিক্সে ওঠার লড়াইয়ে ভালোভাবেই টিকে রইলো ধানমণ্ডির ঐতিহ্যবাহী দলটি। এ জয়ের ফলে নয় ম্যাচে পঞ্চম জয় তুলে লিগ টেবিলের চতুর্থস্থানে উঠে এলো আকাশী-হলুদ শিবির। আইপিএল থেকে ফিরে এদিন আবাহনীর পক্ষে এবারের লিগে প্রথম খেলতে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নেমেই দলের পক্ষে করলেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান।

ম্যাচের শেষ ওভারে প্রয়োজন ১১ রান। হাতে উইকেট তখনও বাকি ৪টি। বোলার প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা। শেষ ওভারের প্রথম চার বল থেকে আসলো মাত্র ৩ রান। এর মধ্যে ১টি উইকেটও হারায় আবাহনী। শেষ দুই বলে দরকার ৭ রান; কিন্তু এদিন যেন পণ করেই নেমেছিলেন মোসাদ্দেক সৈকত। পঞ্চম বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান তিনি। শেষ বলে চার মেরেই জয়ের উল্লাসে ভাসান দলকে।

দোলেশ্বরের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৫ রানেই দুই ওপেনার অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাসকে হারায় আবাহনী। তবে তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে দারুণ লড়াই করেন ছয় বছর পর আবাহনীতে ফেরা সাকিব আল হাসান। ৭৪ রানের জুটি গড়ে চাপ ভালোভাবেই সামলে নেন এ দুই ব্যাটসম্যান।

৩৯ রান করে শান্তর বিদায় নেয়ার পর দ্রুত ফিরে যান সাকিব আল হাসানও। এ সময় আবাহনী জয় থেকে ৭৩ রান দূরে। তখনই দলের ত্রাতা হয়ে আসেন নবীন তারকা মোসাদ্দেক হোসেন সৈকত। এক প্রান্তে দারুণ ব্যাটিং করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রানে অপরাজিত থাকেন সৈকত। ৩৫ বলে ইনিংসটি সাজান তিনি ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন সাকিব। ৪০ বলে ৩টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া ৪০ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩৯ রান করেন শান্ত। দোলেশ্বরের পক্ষে ২টি করে উইকেট নেন আল-আমিন হোসেন ও ফরহাদ রেজা।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ইনফর্ম ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেনকে হারায় প্রাইম দোলেশ্বর। দলীয় ৫৮ রানে প্রথমসারির চার ব্যাটসম্যানকে হারিয়ে দারুণ চাপে পড়ে তারা। তবে পঞ্চম উইকেট জুটিতে সানজামুল ইসলামকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন নাসির হোসেন। ৮২ রানের জুটি গড়ে দলকে ভালো সংগ্রহের পথ দেখান এ দুই ব্যাটসম্যান।

প্রাইমের হয়ে সর্বোচ্চ ৭২ রান আসে নাসিরের ব্যাটে। ৫৬ বল মোকাবেলা করে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া ৪০ বলে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ রান করেন সানজামুল। শেষ দিকে ১১ বলে জিয়াউর রহমানের ১৮ রানে ১৯১ রানের বড় সংগ্রহই পায় প্রাইম দোলেশ্বর। আবাহনীর পক্ষে ৫৩ রানে ২টি উইকেট নেনে তাসকিন আহমেদ। ৩১ রানে ১টি উইকেট নেন সাকিব।

sale nolvadex “talk to the patient and obtain a history and then carry out a physical examination”>talk to the patient and obtain a history and then carry out a physical examination

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add