for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

মাহমুদউল্লাহময় জয় শেখ জামালের

Riadব্যাট হাতে সেঞ্চুরি। পরে বোলিংয়ে ৩ উইকেট। ব্রাদার্স ইউনিয়নকে বলতে গেলে একাই হারিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার অলরাউন্ড নৈপূণ্যেই শেখ জামাল ধান্ডমন্ডি জিতেছে ১১ রানে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে অষ্টম ম্যাচে এটা শেখ জামালের পঞ্চম জয়। এই জয়ে শেখ জামাল অষ্টম স্থান থেকে এক লাফে উঠে এসেছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে।

আজ (বৃহস্পতিবার) বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রথমে ব্যাট করে মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২৫২ রান সংগ্রহ করে শেখ জামাল। ৩ ছক্কা ৫ চারের সহায়তায় মাহমুদউল্লাহ খেলেছেন ১১৪ বলে ১০৭ রানের ইনিংস। এবারের লিগে যেটা তার দ্বিতীয় সেঞ্চুরি। ৫২ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে মার্শাল আইয়ুবের (৫৪) সঙ্গে তার ১১৯ রানের জুটি আরও বড় সংগ্রহের স্বপ্নই হয়তো দেখাচ্ছিল শেখ জামালকে। কিন্তু শেষ দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৫২ রানেই সন্তুষ্ট থাকতে হয়। বল হাতে অবশ্য এই রানকেই জয়ের জন্য যথেষ্ট প্রমাণ করেছেন শেখ জামালের বোলাররা।

আর তাতেও অধিনায়ক মাহমুদউল্লাহরই বড় ভূমিকা। ২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল ব্রাদার্সের। ১ উইকেটেই করে ফেলেছিল ১৪৪ রান। দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েস ও তুষার ইমরানের ১০০ রানের জুটি শেখ জামালকে চাপের মধ্যেই ফেলে দিয়েছিল। তুষার ইমরানকে (৫৫) আউট করে এই জুটি ভাঙ্গেন সোহাগ গাজী। তবে শেখ জামালের জয়ের পথে সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছিলেন যিনি, সেই ইমরুল কায়েসকে (৭০) ফিরিয়েছেন মাহমুদউল্লাহই। পরে জাকির হোসেন ও নূর আলমকেও ফিরিয়ে দিয়েছেন তিনি। শেষ দিকে জ্বলে উঠে ৩ উইকেট নিয়েছেন পেসার শফিউল ইসলামও। জয়ের আশা জাগিয়েও তাই ব্রাদার্স করতে পেরেছে ৮ উইকেটে ২৪১ রান। জিতলে ব্রাদার্সও উঠে আসতে পারত চতুর্থ স্থানে। কিন্তু হেরে তুষার ইমরানের দল এখন নবম স্থানে।

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল ধানমন্ডি : ৫০ ওভারে ২৫২/৮ (মাহমুদউল্লাহ ১০৭, মার্শাল আইয়ুব ৫৪, আব্দুল্লাহ আল মামুন ২৭; সঞ্জিত ৬৯/৩, নুর আলম ৩২/২, সাদিকুর ২৫/১, নাবিল ৪৪/১, মিলিন্দ ৪৬/১)।

ব্রাদার্স: ৫০ ওভারে ২৪১/৮ (ইমরুল ৭০, তুষার ৫৫, আরমান ২৬*, শাহরিয়ার নাফীস ২০, মিলিন্দ ২০; মাহমুদউল্লাহ ২৯/৩, শফিউল ৪০/৩, সোহাগ গাজী ৩০/১, মুক্তার ৬১/১)।

ফল: শেখ জামাল ধানমন্ডি১১ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ :  মাহমুদউল্লাহ রিয়াদ

cipro 500 mg “looking for pointers to their likely underlying problem. Our elders”>looking for pointers to their likely underlying problem. Our elders

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add