for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ মে ২০১৬, রবিবার, ১৯:২১:০৭
এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের সামনে ছিল ইতিহাস গড়ার সুযোগ। আর ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে ছিল সর্বোচ্চ ১২ শিরোপা জেতা আর্সেনালের পাশে বসার হাতছানি। দুই দলের এই লড়াইয়ে চাওয়াটা পূরন হয়েছে ম্যানইউয়ের। গতকাল (শনিবার) ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের শিরোপা জয়ের আনন্দে মাতে ওয়েন রুনিরা।
খেলার ৭৮মিনিটে জ্যাসন পানচেন গোল করে ক্রিস্টালকে লিড এনে দেন। তবে খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি ক্রিস্টাল। ম্যাচের ৮২ মিনিটে ফেলাইনির বাড়ানো বলে গোলে করে দলকে সমতায় ফেরান স্পেন ফরোয়ার্ড মাতা। নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ে ১১০ মিনিটে ভালেন্সিয়ার ক্রস থেকে দারুণ ভলিতে স্কোরলাইন ২-১ করে নেয় জেসি লিংগার্ড। বাকি সময় আর গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।
এই জয়ে আর্সেনালের পাশে বসার পাশাপাশি চলতি মৌসুমে শিরোপাহীন থাকার অপবাদ অন্তত নিতে হলো না ইউনাইটেডকে।
For add
For add
For add
For add
for Add