for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ মে ২০১৬, বৃহস্পতিবার, ১৫:৫৭:০২
আবারও ইউরোপা কাপে ট্রফি ঘরে তুলল সেভিয়া৷ প্রথম দল হিসেবে হ্যাটট্রিক শিরোপা জয়ের নজির গড়ল স্পেনের ক্লাবটি৷ ফাইনালে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ ক্লাবটি৷ সপ্তম স্থানে থেকে লা লিগা শেষ করলেও তাই পরের মৌসুমের জন্য চ্যাম্পিয়নস লিগের টিকিটও পেয়ে গেল তাঁরা৷
গতকাল (বুধবার) বাসেলের মাঠে ফাইনালে প্রথমে অবশ্য এগিয়ে যায় লিভারপুল৷ ড্যানিয়েল স্টারিজের ডান পায়ের জোরালো শটে পরাস্ত করেন সেভিয়া গোলরক্ষককে৷ প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে অবশ্য খেলায় ফিরে আসে সেভিয়া৷ বিরতির পর প্রথম ১৭ সেকেন্ডে দলকে সমতায় ফেরান ফরাসি ফুটবলার কেভিন গ্যামেইরো৷ ৬৩ মিনিটে ভিতেলোর পাস থেকে সেভিয়ার হয়ে ব্যবধান বাড়ান কোকে৷ এরপর ঠিক ছ’মিনিট পর ফের গোল করে লিভারপুলের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সেই কোকে৷
এই নিয়ে ইউরোপে সর্বোচ্চ পাঁচবার এই খেতাব জিতল সেভিয়া৷ এছাড়া লিভারপুল, জুভেন্টাস এবং ইন্টার মিলান এই টুর্নামেন্ট তিনবার করে জিতেছে৷
For add
For add
For add
For add
for Add