for Add

অ্যাটলেটিকোর জয়জয়কার

atletico
সংশয়-শঙ্কা মুছে শেষ পর্যন্ত বার্সেলোনাই জিতেছে স্প্যানিশ লা লিগার শিরোপা। মৌসুমের সেরা একাদশে তাই বার্সেলোনার খেলোয়াড়দেরই প্রাধান্য থাকার কথা। কিন্তু না। বিস্ময়কর শোনালেও সত্যি, ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা কর্তৃক গঠিত লা লিগার সেরা একাদশে চ্যাম্পিয়ন বার্সেলোনা বা রানার্সআপ রিয়াল মাদ্রিদের নয়, রাজত্ব তৃতীয় হওয়া অ্যাটলেটিকো মাদ্রিদের!

সেরা একাদশের পাঁচ জনই অ্যাটলেটিকোর খেলোয়াড়। চ্যাম্পিয়ন বার্সেলোনার তিনজন, রিয়ালের দুজন এবং অন্যজন চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া ভিয়ারিয়ালের। লিগে পুরো মৌসুমে অ্যাটলেটিকো গোল খেয়েছে মাত্র ১৮টি! এর মধ্য দিয়ে অ্যাটলেটিকোর স্লোভেনিয়ান গোলরক্ষক ইয়ান ওবলাক ভাগ বসিয়েছেন ১৯৯৩ সালে ফ্রান্সিস্কো লিয়ানোর গড়া সবচেয়ে কম গোল খাওয়ার রেকর্ডে। অনন্য এই রেকর্ডই বলছে গোল বারের নিচে কতটা বিশ্বস্ত ছিলেন ওবলাক। তবে ওবলাকের এই কীর্তিতে ইয়ানফ্রান, ডিয়েগো গডিন, ফেলিপে লুইসদের অবদানও কম নয়। এই তিনজনে মিলে অ্যাটলেটিকোর রক্ষণভাগটা সত্যিকার অর্থেই ‘দূর্গ’ হয়ে উঠেছে।

অ্যাটলেটিকো যে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে, তার পেছনেও ইয়ানফ্রান-গডিন-লুইসের সমন্বয়ে গড়া রক্ষণদূর্গের কল্যাণেই। গোলরক্ষক ওবলাকের সঙ্গে রক্ষণভাগের এই তিন সেনানিই তাই জায়গা পেয়েছেন উয়েফার গড়া লা লিগার সেরা একাদশে। একাদশে জায়গা পাওয়া অ্যাটলেটিকোর অন্য খেলোয়াড়টি হলেন দলের তরুণ ফরাসি স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজমান।

মৌসুমের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজের জায়গা পাওয়াটা অবধারিতই ছিল। বার্সেলোনা থেকে তালিকায় অন্য দুই খেলোয়াড় লিওনেল মেসি ও সার্জিও বুসকেটস। রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গী মিডফিল্ডার লুকা মড্রিচ। গডিন-ইয়ানফ্রান-লুইসদের সঙ্গে রক্ষণভাগটা শক্তিশালী করতে আর আছেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার ভিক্টর রুইজ।

মজার ব্যাপার হলো, আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে নয়, মেসি একাদশে জায়গা পেয়েছেন মিডফিল্ডার হিসেবে! এমনিতে ফরোয়ার্ড হলেও সুয়ারেজ দলে আসার পর থেকে কোচ লুইস এনরিকে মেসিকে একটু নিচেই খেলাচ্ছেন। যদিও এই পজিশনে খেলেও আর্জেন্টাইন অধিনায়ক লিগে করেছেন ২৬ গোল।
আক্রমণভাগে সুয়ারেজের সঙ্গে রোনালদো ও গ্রিজমান। তার পেছনে বুসকেস-মড্রিচের সঙ্গে মেসি। একবার কল্পনা করুণ তো, মেসির মতো বল বানিয়ে দেওয়ার কারিগর আর সামনে সুয়ারেজ-রোনালদোর মতো গোলমেশিন থাকলে প্রতিপক্ষের কী হালটা হবে!

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add