for Add

মেসি-রোনালদোর রাজত্বে সুয়ারেজ রাজা

স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফিটাকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। আগের ছয় মৌসুমেই পুরস্কারটা ভাগাভাগি করেছেন দুজনে। তাদের উপস্থিতিতে এই পুরস্কারটা তৃতীয় কেউ জিতবেন- মৌসুম শুরুর আগে এমনটা কারো ভাবনাতেই ছিল না! কিন্তু লুইস সুয়ারেজ করে ফেললেন সেই কঠিন কাজটাই। মেসি-রোনালদোকে নিজের ছায়ায় ঢেকে উরুগুইয়ান স্ট্রাইকার জিতে নিয়েছেন পিচিচি ট্রফি! বার্সেলোনাকে ২৪তম লিগ শিরোপা উপহার দিতে মেসি-রোনালদোর রাজত্বে প্রতিষ্ঠা করেছেন নিজ রাজত্ব।

আক্ষরিক অর্থেই ২০১৫-১৬ মৌসুমে লা লিগায় ছিল সুয়ারেজ রাজত্ব। বার্সার হয়ে উরুগুইয়ান স্ট্রাইকার মৌসুমে সব মিলিয়ে ৫২ ম্যাচে করেছেন ৫৯ গোল! লিগে ৩৫ ম্যাচে সর্বোচ্চ ৪০ গোল। লিগে রোনালদো করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ গোল। মেসি করেছেন ২৬টি! শুধু নিজে গোল করাই নয়, সুয়ারেজ সতীর্থদের দিয়েও করিয়েছেন ২৬টি গোল। মাঠে সুয়ারেজের কার্যকারিতা প্রমাণ করছে অন্য একটা তথ্যও। মৌসুমের শুরুতে চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন মেসি। কিন্তু নেইমারের সঙ্গে জুটি বেধে সুয়ারেজ মেসির অভাবটা বার্সাকে বুঝতেই দেননি। মেসিবিহীন ওই সময়ে ১০ ম্যাচে বার্সার ১৭টি গোলই করেছেন সুয়ারেজ-নেইমার। যার ১২টিই করেছেন সুয়ারেজ। এই ১২ গোলের দুটি রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

barca
মেসি নেই। ম্যাচটাও চিরশত্রু রিয়ালের ঘরের মাঠ বার্নাব্যুতে। ২১ নভেম্বরের এল ক্লাসিকোটা আরক্ষিক অর্থেই ছিল বার্সার জন্য বড় এক পরীক্ষা। সুয়ারেজের জোড়া গোলে বার্সা সেই পরীক্ষায় জিতে যায় ৪-০ গোলে। যে জয় বার্সাকে এনে দেয় ছয় পয়েন্টের লিড। মৌসুমের শেষের অংশটুকু সুয়ারেজ-অপরিহার্যতার প্রমাণ দিচ্ছে আরও বেশি করে। এক সময় দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে ছিল বার্সা। রিয়ালের চেয়ে এগিয়ে ছিল ১০ পয়েন্টে। কিন্তু হঠাৎই যেন পথ হারিয়ে ফেলে বার্সা। লিগে টানা তিন পরাজয়ে বার্সেলোনা শিরোপা লড়াইয়ে পড়ে যায় কঠিন পরীক্ষার মুখে। লুইস এনরিকের দলের সামনে তখন সমীকরণটা দাড়ায় এমন, লিগ হাতছাড়া করতে না চাইলে জিততে হবে পরের পাঁচ ম্যাচেই!

টানা তিন ম্যাচ হারা দলটি পরের পাঁচ ম্যাচেই জিতবে, এমনটা বিশ্বাস করা একটু কঠিনই ছিল। কিন্তু সুয়ারেজ এই সমীকরণটাও মিলিয়ে দিয়েছেন অবিশ্বাস্য ক্ষিপ্রতায়। বার্সেলোনার টানা তিন হারের ম্যাচে সুয়ারেজ গোল করতে পারেননি একটিও। সেই সুয়ারেজ শেষ পাঁচ ম্যাচে করেছেন ১৪ গোল! এর মধ্যে দেপোর্তিভো লা করুণা ও স্পোর্টিং গিজনের বিপক্ষে টানা দুই ম্যাচে করেছেন ৪টি করে গোল। লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গড়েছেন টানা দুই ম্যাচে ৪ গোল করে করার কীর্তি। গ্রানাডার বিপক্ষে শিরোপা নির্ধারণী শেষ ম্যাচে করেছেন হ্যাটট্রিক। ৩-০ গোলের জয়ে বার্সা মেতে উঠে শিরোপা জয়ের আনন্দে।

মেসি-নেইমার-সুয়ারেজ, বার্সার আক্রমণভাগের ত্রিরত্নের মধ্যে সুয়ারেজই ছিলেন সবচেয়ে বেশি ধারাবাহিক। লুইস এনরিকেও স্বীকার করেছেন, বার্সার শিরোপা জয়ে সুয়ারেজই ছিলেন প্রধান হাতিয়ার, ‘সুয়ারেজ ছিল আমাদের দলের মূখ্য খেলোয়াড়। শুধু গোল করার দক্ষতায়ই নয়, কঠোর পরিশ্রম ও চারিত্রিক বৈশিষ্টের বিচারেও।’ এনরিকে নিশ্চিতভাবেই চাইবেন সুয়ারেজ তার এই জাদুকরি ছন্দ ধরে রাখুক আগামী মৌসুমেও।

আর সুয়ারেজ? লিভারপুলের হয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেও লিগ শিরোপার স্বাদ পাননি কখনোই। বার্সায় এসে দুই মৌসুমেই দুটি লিগ শিরোপাসহ জেতা হয়ে গেল ৬টি শিরোপা। সাফল্যের এই পাল্লাটা আরও ভারি হোক, সুয়ারেজ চাইবেন সেটাই।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add