for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ মে ২০১৬, সোমবার, ২১:০৩:৩৬
তার সময়ের অনেকেই এখন জাতীয় দলের প্রতিষ্ঠিত ক্রিকেটার। ২০০১ সাল থেকে ঘরোয়া ক্রিকেটে খেলছেন।জাতীয় দলের তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে রানও করেছেন নিয়মিত। এবরের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সেই ইমতিয়াজ হোসেনের ব্যাট যেন একেবারে খাপ খোলা তলোয়ার।
প্রথম ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে শুরু। পরের ম্যাচে ৭২ করার পর শতক করেছেন আরও একটি। আজ (সোমবার) মোহামেডান স্পোটিং ক্লাবের বিপক্ষে ৮৮ রানে ইনিংস খেলে উঠেছেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়।প্রথম দিকে শীর্ষে ছিলেন তিনিই। পরে তাকে টপকে শীর্ষে ওঠে আসে মোহামেডান স্পোটিং ক্লারে উপুল থারাঙ্গা। এবার উপুল থারাঙ্গাকে পেছনে ফেলে শীর্ষ স্থান পুন:রুদ্ধার করলেন তিনি।
৭ ম্যাচে ৪০৪ রান ইমতিয়াজের। সমান ম্যাচে থারাঙ্গার ৩৮৬। দুটি সেঞ্চুরি নিয়ে সেঞ্চুরিয়ানের তালিকাতেও সবার উপরে ইমতিয়াজের নাম। ব্যাট হাতে এমন ধারাবাহিক ইমতিয়াজের কন্ঠে জাতীয় দলে খেলার স্বপ্ন, ‘রান করে যাচ্ছি। যদি নির্বাচকরা আমাকে যোগ্য মনে করেন, তাহলে হয়তো জাতীয় দলে সুযোগ পেতেও পারি। আমি এটা তাদের ওপরই ছেড়ে দিয়েছি।’
For add
For add
For add
For add
for Add